পথের ধারে ফুটে থাকা লজ্জাবতী ফুলের ওপর ঘুরে বেড়াচ্ছে মৌমাছি। মালগ্রাম, বগুড়া, ১৫ নভেম্বরপাতার ফাঁক দিয়ে মাথা উঁচিয়ে রোদ পোহাচ্ছে গিরগিটি। বটতলী, বান্দরবান, ১৫ নভেম্বর
বিজ্ঞাপন
সকালের মিষ্টি রোদে বসে আছে জোড়া কাঠ শালিক। যশোদল, কিশোরগঞ্জ, ১৫ নভেম্বর
বিজ্ঞাপন
তালগাছে বাসা বুনছে বাবুই পাখি। নতুন পাড়া, রাঙামাটি, ১৫ নভেম্বরকুয়াশা ঢাকা সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন পাহাড়ি এই চাষি। মধ্যপাড়া, রাঙামাটি, ১৫ নভেম্বরজাল বুনছে মাকড়সা। ডলুপাড়া, বান্দরবান, ১৫ নভেম্বরঠেলা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত দুজন। বড় হাওর, কিশোরগঞ্জ, ১৫ নভেম্বরনিজের চাষ করা কুমড়ো ফুল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। রায়েরমহল, খুলনা, ১৫ নভেম্বরগত মৌসুমের পুরোনো ধান সেদ্ধ করা হচ্ছে। রায়েরমহল, খুলনা, ১৫ নভেম্বরচাষির কাছ থেকে পান কিনে সাজিয়ে নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৫ নভেম্বররাজশাহী–ঢাকা মহাসড়কে হাট বসায় যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৫ নভেম্বরসবজি চাষের জন্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভাজক প্রস্তুত করছে এক কিশোর। কৃষ্ণপুর , লাকসাম, কুমিল্লা, ১৫ নভেম্বরবিশ্ব ডায়াবেটিস দিবস উদ্যাপন উপলক্ষে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ স্লোগানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শোভাযাত্রা। মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে, রংপুর, ১৫ নভেম্বরপুকুরের পাড়ে বাঁশের খুঁটিতে বসে শিকারের অপেক্ষায় মেছো ইগল। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৫ নভেম্বরআগামী সোমবার কার্তিক পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কার্তিক প্রতিমা বিক্রির জন্য নিয়ে এসেছেন কারিগরেরা। শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির, বরিশাল, ১৫ নভেম্বরশনিবারের সাপ্তাহিক হাটে নানা ধরনের গাছ ও শীতকালীন সবজির চারা বিক্রি হচ্ছে। হাটখোলা, বরিশাল, ১৫ নভেম্বরময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী বেড়ে যাওয়ায় মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ১৫ নভেম্বরসাপ্তাহিক হাটে নানা ধরনের বীজ বিক্রি করছেন এক বিক্রেতা। হাটখোলা, বরিশাল, ১৫ নভেম্বরজমির মাঝে বাঁশের খুঁটি পুঁতে উঁচু ঘর তৈরি করা হয়েছে। বন্য শূকর ও হাতি থেকে ফসল রক্ষায় কৃষকেরা এই ঘরে রাতে মশাল জ্বালিয়ে পাহারা দেন। লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্ত, জুড়ী, মৌলভীবাজার, ১৫ নভেম্বর সকালের রোদে ছাতা মাথায় দিয়ে নিজের ধানখেত দেখতে এসেছেন তিনি। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ নভেম্বর