আন্দোলনের পর ১৭০ টাকা মজুরিতে চা–বাগানে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৮ আগস্ট কাজে ফিরে চা–পাতা তুলছেন এক নারী চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৮ আগস্ট
বিজ্ঞাপন
ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী নগরে অটোচালকদের অঘোষিত ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে সড়কে অটোরিকশা না পেয়ে ভোগান্তিতে পথচারীরা। শিরোইল, রাজশাহী, ২৮ আগস্ট
বিজ্ঞাপন
গাছের ডালে দড়ি বেঁধে দোলনা বানিয়ে খেলছে দুই শিশু। বুড়িচং, ময়নামতি, কুমিল্লা, ২৮ আগস্ট বাঁশ ও বেতের তৈরি খাঁচাসহ অন্য জিনিসপত্র বিক্রির জন্য নেওয়া হচ্ছে। মুরাপাড়া গোমতীর বাঁধ, কুমিল্লা, ২৮ আগস্ট বরিশাল থেকে আনা আমড়া বাছাই করে টুকরিতে রাখা হয়েছে। মানভেদে পাইকারিতে এসব আমড়া ১৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফলের আড়ত, চারারগোপ, নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট বিভিন্ন স্থান থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে ঘাস। গবাদিপশুর জন্য এই ঘাস আঁটি হিসেবে কেনেন ক্রেতারা। পৌর জামতলা, রাজবাড়ী, গোয়ালন্দ, ২৮ আগস্টমজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিন আন্দোলনের পর কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৮ আগস্টকৃষিজমিতে কাকরোলের আবাদ করেছেন এক কৃষক। সকালে ফুলের পরাগায়নে ব্যস্ত তিনি। সারোটিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৮ আগস্টআমন ধানের খেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন কৃষক রেজাউল করিম। চকসদু গ্রাম, গাবতলী, বগুড়া, ২৮ আগস্টবিয়ের অনুষ্ঠানে ঘোড়ার গাড়ির বিশেষ চাহিদা থাকে। অনুষ্ঠানের আগে ঘোড়াকে খাওয়ানোর জন্য নেওয়া হচ্ছে। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২৮ আগস্টনদীর পানি কমেছে। তাই জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত এক মৎসশিকারি। চেঙ্গেরখাল, সিলেট, ২৮ আগস্টগোরদহ বিলজুড়ে ভাসমান পানিফলের গাছ। সেই গাছগুলোকে সুরক্ষিত রাখতে ওষুধ ছিটাচ্ছেন এক চাষি। গোরদহ গ্রাম, গাবতলী, বগুড়া, ২৮ আগস্টজাগ দেওয়া পাটের আঁশ ছাড়ানোর কাজ শেষ। রোদে শুকানো পাটকাঠি ব্যবহারের জন্য ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চকবোচাই গ্রাম, গাবতলী, বগুড়া, ২৮ আগস্টসিলেটের হাওরগুলোতে পানি কমতে শুরু করেছে। অল্প পানিতে আটকে যাওয়া নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে এক শিশু। উফতার হাওর, সিলেট, ২৮ আগস্টখেত থেকে শাকসবজি–ফলমূল তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা (৭৬)। বৌধিপুর গ্রাম, সাপছড়ি, রাঙামাটি, ২৮ আগস্টঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন। রহমতপুর খালের ঢাল, বরিশাল, ২৮ আগস্টতীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন এক রিকশাচালক। হাদিস পার্ক, খুলনা, ২৮ আগস্ট