একঝলক (১৪ আগস্ট ২০২৫)

কোচিং সেন্টারের পোস্টার ও ব্যানারে ছেয়ে আছে আকাশ। সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সামনে, খান জাহান আলী সড়ক, রয়েল মোড়, খুলনা, ১৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
বিক্রির জন্য ইঞ্জিনচালিত নৌকায় করে টেনে রাঙামাটি শহরে বাঁশ নিয়ে যাচ্ছেন পাহাড়ি দুই তরুণ। কাটাছড়ি, রাঙামাটি, ১৪ আগস্ট
মাছ ধরার সরঞ্জাম বাঁশের চাঁই নিয়ে কাপ্তাই হ্রদে ছোট মাছ শিকারে যাচ্ছেন এই ব্যক্তি। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৪ আগস্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-সিলেট মহাসড়ক, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ আগস্ট
ঐতিহ্যবাহী শত বছরের পুরোনো হাটে চলছে ডিঙি নৌকার কেনাবেচা। ঘিওর হাট, ঘিওর, মানিকগঞ্জ, ১৩ আগস্ট
বৃষ্টিস্নাত সকালে পথের ধারে কলাবতী ফুলে জমেছে বৃষ্টির ফোঁটা। হাড়োকান্দি, ফরিদপুর, ১৪ আগস্ট
সড়কের ওপর রাখা হচ্ছে ভবন নির্মাণসামগ্রী। এতে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে ঢাকা-গৌরীপুর-হোমনা সড়কে। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ আগস্ট
সাইকেলে বেঁধে আমগাছের চারা বিক্রি করতে চলছেন এই মৌসুমি চারা বিক্রেতা। সাহবাজপুর, রংপুর, ১৪ আগস্ট
গৃহস্থালি পণ্য মাথায় নিয়ে বিক্রি করতে বেড়িয়েছেন এই বিক্রেতা। ঈশ্বরপুর, রংপুর, ১৪ আগস্ট
আকাশ গুমোট দিনে জোড়া বুলবুলি পাখির অলস অবসর। শেখের টেক, ঢাকা, ১৪ আগস্ট
শাকসবজি আবাদের জন্য জমি প্রস্তুত করছেন এক চাষি। পানবাজার, রংপুর সদর উপজেলা, ১৪ আগস্ট
আদাগাছের আশপাশের আগাছা পরিষ্কারে ব্যস্ত এক নারী। চাকপাড়া, বান্দরবান, ১৪ আগস্ট
জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কালাঘাটা, বান্দরবান, ১৪ আগস্ট
গতি মাপার যন্ত্র (স্পিড গান) দিয়ে গাড়ির গতি পরিমাপ করছেন হাইওয়ে পুলিশের এক সদস্য। ঢাকা-খুলনা মহাসড়কের আহলাদীপুর, গোয়ালন্দ মোড়, রাজবাড়ী, ১৪ আগস্ট
সবুজ পাতার ফাঁকে ডালে ঝুলে আছে চালতা ফল। চালতার রয়েছে নানা ঔষধি গুণ। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৪ আগস্ট
বীজতলা থেকে আমনের চারা তুলে রোপণের জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। খাটিয়ামারী, ধুনট, বগুড়া, ১৪ আগস্ট
জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত শ্রমিকেরা। সাদুল্লাপুর কোল, পাবনা, ১৪ আগস্ট
ভারী বর্ষণ ও উজানের পানিতে পদ্মায় পানি বাড়ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। হার্ডিঞ্জ ব্রিজ, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৪ আগস্ট
বিদ্যালয়ে দুপুরের বিরতিতে ইচিং–বিচিং খেলায় মেতেছে শিক্ষার্থীরা। খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধুনট, বগুড়া, ১৪ আগস্ট
পানি বেড়ে পদ্মার মধ্যে থাকা চরগুলো তলিয়ে গেছে। এতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন লোকজন। গরু নিয়ে পদ্মা পার হয়ে শহর এলাকায় এসেছেন অনেকে। বিনোদপুর, রাজশাহী, ১৪ আগস্ট