বাহারি ফুলে বাহারি প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ২ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শ্রেণির শিশুশিক্ষার্থীদের স্বাগত জানানো হচ্ছে। সরকারি সবদার খান প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর, ২ ফেব্রুয়ারিবাজারে পাওয়া যাচ্ছে নতুন আলু। উত্তরাঞ্চল থেকে ট্রাকে করে সিলেটে আনা হয়েছে। সোবহানীঘাট, সিলেট, ২ ফেব্রুয়ারিভাষার মাসে অযত্ন আর অবহেলায় পড়ে আছে ভাষাশহীদদের স্মরণে তৈরি করা স্মৃতিসৌধ। বেতপট্টি, রংপুর, ২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
হোগলাপাতা দিয়ে বানানো হচ্ছে ঝুড়ি। ঘোলাগাড়ি, শেরপুর, বগুড়া, ২ ফেব্রুয়ারিদীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভুট্টার জমিতে পানি দিচ্ছেন কৃষক রফিকুল ইসলাম। খানেবাড়ি, দাউদকান্দি, কুমিল্লা, ২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরছেন একদল মৎস্যশিকারি। ছোট–বড় সব আকারের মাছ আটকায় এই জালে। কাটাছড়ি, রাঙামাটি, ২ ফেব্রুয়ারিস্থানীয় বাজারে দাম কম থাকায় অনেক গৃহস্থ ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে পেঁয়াজ বিক্রি করছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে গাড়িতে পেঁয়াজ বোঝাই করছেন কয়েকজন গৃহস্থ। গোয়ালন্দ, রাজবাড়ী, ২ ফেব্রুয়ারিখেজুরের রসের স্বাদ নিতে এসেছে বুলবুলি পাখিটি। দৌলতপুর, খুলনা, ২ ফেব্রুয়ারিগাছে ফুটেছে লাউ ফুল। দীঘি, মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারিবাড়ন্ত ভুট্টা খেতে ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। কলাকোপা, গাবতলী, বগুড়া, ২ ফেব্রুয়ারিসড়কের ওপর ইন্টারনেট ও কেব্ল টিভি সংযোগের তার ঝুলে আছে, চলাচলে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। কাচারিবাজার গোলচত্বর, রংপুর, ২ ফেব্রুয়ারিফাল্গুনের আগেই বাজারে এসেছে তরমুজ। সিলেটের বিভিন্ন উপজেলায় এখন আগাম তরমুজ চাষ হচ্ছে। কদমতলী, সিলেট, ২ ফেব্রুয়ারিনিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে যায় বালুবাহী ট্রাকটি। এতে গাড়ির চালক আহত হয়েছেন। মিরসরাই, চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারিসকালবেলায় নৌকায় ভেসে ভেসে নদীতে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। সুরমা নদী, সিলেট, ২ ফেব্রুয়ারিবাড়ির আঙিনায় সাবানের পানি দিয়ে বেলুন বানানোর খেলায় মেতেছে দুই শিশু। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিসড়কের ধারে নজর কাড়ছে নানা রঙের কসমস ফুল। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ২ ফেব্রুয়ারিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর, ২ ফেব্রুয়ারিবস্তায় ঢুকে দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ২ ফেব্রুয়ারিবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে তরুণদের ‘চায়ের আড্ডা’। বনানী ডিওএইচএস খেলার মাঠেইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। আফতাবনগর মাঠ, ঢাকা, ২ ফেব্রুয়ারি