একঝলক (২৩ জুলাই ২০২৬)

দুই শিশুসন্তানের আবদার মেটাতে সাইকেলে করে ঘুরতে বের হয়েছেন এক বাবা। ময়নাকুঠি, রংপুর, ২৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
হালকা গোলাপি রঙের ধুতুরা ফুল ফুটেছে আঝাছড়ি, রাঙামাটি, ২৩ জুলাই
শেষ বিকেলের আলোয় নদীর ধারের বাঁশের খুঁটিতে বসে আছে একটি শালিক। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ জুলাই
ফুটে আছে সুগন্ধি ছড়ানো ফুল হাজার বেলি। শান্তিবাগ, মৌলভীবাজার, ২৩ জুলাই
চার–পাঁচ বছর আগে দেবে যাওয়া বাছিরপুর কৃষ্ণনগর–বাজারচালি আরসিসি সড়কের প্রায় ২০০ মিটার অংশ বর্ষায় পানিতে তলিয়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের নৌকায় পারাপার করতে হয়। জুড়ী, মৌলভীবাজার, ২৩ জুলাই
কলাবাগানে ঘুড়ি উড়াতে এসেছে শিশুটি। চর নশিপুর, ফরিদপুর, ২৩ জুলাই
অবৈধ যানবাহনের দাপটে ব্যস্ততম সাতমাথা মোড়ে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। সাতমাথা, বগুড়া, ২৩ জুলাই
খেত থেকে পাট কেটে নিয়ে যাচ্ছেন কৃষক। ডাঙ্গি, ফরিদপুর, ২৩ জুলাই
ঘরের চালের ওপর বসে পথচারীর দেওয়া খাবার খাচ্ছে একটি বানর। সোনাকর, শ্রীপুর, গাজীপুর, ২৩ জুলাই
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে গেছে পণ্যবোঝাই ট্রাক। কাশিয়ানী, গোপালগঞ্জ, ২৩ জুলাই
মাচায় ফোটা ঝিঙে ফুলে মধুর খোঁজে উড়ে বেড়াচ্ছে কালো ভ্রমর। কালীঘাট, সিলেট, ২৩ জুলাই
ডালে উড়ে এসে বসেছে বুলবুলি পাখি। মোনঘর, রাঙামাটি, ২৩ জুলাই
ছোট্ট চারা গাছেই ধরেছে বিদেশি জাতের সফেদা। শাকতলা, কুমিল্লা, ২৩ জুলাই
কচুরিপানা বোঝাই হ্রদে মশারি জালে মাছ ধরছেন তাঁরা। পুরোনো বাস টার্মিনাল এলাকা, রাঙামাটি, ২৩ জুলাই
সিলেটের বৃহত্তম পাইকারি বাজার কালীঘাট থেকে ভ্যানে করে খুচরা দোকানে নেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। কিনব্রিজ, সিলেট, ২৩ জুলাই
বাঁশের খুঁটিতে উড়ে এসে বসেছে একটি পানকৌড়ি। মানিকগঞ্জ, ২৩ জুলাই
এক পশলা বৃষ্টির পর সবুজ বাঁশপাতায় মুক্তোর মতো ঝলমল করছে জলকণা। ফারুকপাড়া, বান্দরবান, ২৩ জুলাই
গ্রামীণ পথ ধরে হেঁটে চলেছেন নারী–শিশু। নুরুইল, বগুড়া, ২৩ জুলাই
কাটা পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতঘর। বর্ষায় পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে পরিবারটি। নয়াপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম, ২৩ জুলাই
কাজের ফাঁকে পথের ধারে বসে একটু জিরিয়ে নেওয়া। পল্লীমঙ্গল, বগুড়া, ২৩ জুলাই
ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকায় আটক করা হচ্ছে মোটরসাইকেল। মুজিব সড়ক, ফরিদপুর, ২৩ জুলাই
গ্যাস–সংকটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বাসাবাড়ির পাশাপাশি প্রভাব পড়েছে যানবাহনেও। ধানমন্ডি, ঢাকা, ২৩ জুলাই