সবুজ পাতার মাঝে ফুটেছে রক্তকাঞ্চন ফুল। শান্তিবাগ, মৌলভীবাজার, ১৫ ফেব্রুয়ারিখাবারের খোঁজে গাছে ঝুলতে থাকা কলার কাঁদিতে এসে বসেছে বুলবুলি পাখিটি। বানরগাতী, খুলনা, ১৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পথের ধারে ফুটে রয়েছে দৃষ্টিনন্দন ভাঁটফুল। সাতকানিয়া, চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
শর্ষেখেতের পাশ থেকে কলাই শাক তুলছেন দুই নারী। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ ফেব্রুয়ারি মধুর খোঁজে শর্ষেফুলে মৌমাছি। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ ফেব্রুয়ারিইছামতী নদীতে মাছ ধরছেন জেলে। দোসরপাড়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারিশর্ষেগাছে শিশির জমেছে। দোসরপাড়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জদুটি ছাগলছানাকে মায়ের দুধ খেতে সহায়তা করছে এক কিশোর। পাগলাপীর, রংপুর, ১৫ ফেব্রুয়ারিধানখেতে জৈব সার ছিটাচ্ছেন এই চাষি। রামনাথপুর, রংপুর, ১৫ ফেব্রুয়ারি বসন্তের শুরুতে গাছে ফুটে থাকা শিমুল ফুলে পাখির আনাগোনা। খারুয়াবাধা, রংপুর, ১৫ ফেব্রুয়ারিকুমিল্লা সদর উপজেলার গুনান্দী গ্রামের আবু নাঈম শেখের বাড়ির উঠানে একটি বড় পাত্রে ফুটেছে চারটি শাপলা ফুল। গুনান্দী, কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারিমাঘ-ফাল্গুন মাসে কুমিল্লার গোমতী নদীর পানি হাঁটুর নিচে নেমে আসে। সেই নদীতে শৌখিন মৎস্যশিকারি নেমে পরেছেন জাল নিয়ে। গোলাবাড়ি, কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারিবোরো ধান রোপণের মৌসুমে মাঠে মাঠে ধানের চারা লাগানোতে ব্যস্ত কৃষক। টেবুনিয়া, পাবনা, ১৫ ফেব্রুয়ারিআড়াই বিঘা জমিতে টমেটোর চাষ করেছেন সুমন মাহমুদ। চৈত্র মাস পর্যন্ত ফলন দেবে এসব টমেটোগাছ। চলতি বছর টমেটোর দামও বেশ ভালো পাচ্ছেন কৃষক। দড়িকামালপুর, পাবনা, ১৫ ফেব্রুয়ারিগ্রামীণ সাপ্তাহিক বাজারে বিক্রির জন্য কলার ছড়া কাঁধে নিয়ে বাজারে আসছেন এক ব্যক্তি। বলিবাজার নদীর ঘাট, থানচি, বান্দরবান, ১৫ ফেব্রুয়ারি টিনের চিমনি ব্যবহার করে ভাটায় কয়লার বদলে বাঁশ ও কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। গীরথপুর, হিমাইতপুর, পাবনা, ১৫ ফেব্রুয়ারিরমজান উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সাহ্রির এবং ইফতারের সময় সূচির ক্যালেন্ডার প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ছাপা কারখানার শ্রমিকেরা। মোগলটুলি, কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারিদীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল খুলনা রূপসা স্ট্যান্ড সড়কটি। ভাঙাচোরা সড়কটিতে ধুলায় চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় যানবাহন ও পথচারীদের। চানমারি পুলিশ ফাঁড়ি এলাকা, খুলনা, ১৫ ফেব্রুয়ারিপয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য সড়ক খোঁড়াখুঁড়ির কাজ চলছে। সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। হাজি রোড, মিরপুর ২, ঢাকা, ১৫ ফেব্রুয়ারিচৌবাচ্চার পানি দিয়ে অজু করছেন ইজতেমায় আগত মুসল্লিরা। ইজতেমা মাঠ, টঙ্গী, ঢাকা, ১৫ ফেব্রুয়ারি