মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। সাভার, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবসে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভার, ১৬ ডিসেম্বর
বিজ্ঞাপন
মহান বিজয় দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, ১৬ ডিসেম্বর
বিজ্ঞাপন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতা-কর্মীরা। সাভার, ১৬ ডিসেম্বরজাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের পতাকা হাতে এক শিশু। সাভার, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। সাভার, ১৬ ডিসেম্বরজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন হাজারো মানুষ। সাভার, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করছেন এক বিক্রেতা। সাভার, ১৬ ডিসেম্বরজাতীয় স্মৃতিসৌধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। সাভার, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। বান্দ রোড, বরিশাল নগর, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের শারীরিক কসরত। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শারীরিক কসরত প্রদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীদের বায়োস্কোপ দেখানো হচ্ছে। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শহীদ খোকন শিশু উদ্যান এলাকায় মেলা বসেছে। সেখানে মাটির তৈরি খেলনার পসরা সাজিয়েছেন অনাথ পাল। পছন্দের মাটির খেলনা কিনছে শিশু ও অভিভাবকেরা। শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, বগুড়া শহর, ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় শিশুদের নিয়ে বিস্কুট দৌড়ের আয়োজন করা হয়। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী। দুপুর ১২টাবিজয় দিবসের অনুষ্ঠানে সুন্দরবন রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে হাজির হয় শিশুশিক্ষার্থীরা। মিরসরাই স্টেডিয়াম, ১৬ ডিসেম্বরগাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে গাইবান্ধা সরকারি শিশু পরিবারের (বালক) শিক্ষার্থীরা। শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে, গাইবান্ধাবিজয় দিবসে মোরগলড়াই প্রতিযোগিতায় শিশুরা। দীঘিনালার খেলার মাঠ, খাগড়াছড়ি, ১৬ ডিসেম্বরবিজয় দিবসে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন মানসিকতার সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশের প্রত্যাশায় ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির স্বেচ্ছাসেবকদের বিজয় শোভাযাত্রা। বাতিরকল, ময়মনসিংহ, ১৬ ডিসেম্বরবিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শন। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ, ১৬ ডিসেম্বরবিজয় দিবস উপলক্ষে পাবনায় আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে তাঁদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ১৬ ডিসেম্বরদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড় শুক্রবার ভোর থেকেই ঢাকা পড়েছিল ঘন কুয়াশায়। সকালের ঘন কুয়াশার মধ্যেই কাজে বের হন মানুষ। সকাল ১০টা, করতোয়া সেতু, পঞ্চগড়, ১৬ ডিসেম্বরবিজয় দিবসের অনুষ্ঠানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রদর্শনী। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, ১৬ ডিসেম্বররংপুরে শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে এই পরিবেশনায় অংশ নেয় সরকারি বালক পরিবার বিদ্যালয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব নিদর্শন ভাস্কর্যের আদলে তুলে ধরে। ১৬ ডিসেম্বরবিজয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা স্টেডিয়ামে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ১৬ ডিসেম্বর