একঝলক (২৫ নভেম্বর ২০২৬)

সড়কের পাশে ফুটে আছে ল্যান্টানা (পুটুস) ফুল। চান্দিনা, কুমিল্লা, ২৫ নভেম্বর
ছবি: আবদুর রহমান
কাপ্তাই হ্রদে চাঁই দিয়ে মাছ শিকারের জন্য ডিঙিনৌকা বেয়ে যাচ্ছেন বাবা ও ছেলে। স্বর্ণটিলা, রাঙামাটি, ২৫ নভেম্বর
চারদিকে শাখা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ। রোদ-বৃষ্টি থেকে বাঁচতে পথচারীদের অনেকেই আশ্রয় নেন এই গাছের ছায়ায়। বাসুদেবপুর বটতলা, মালঞ্চী, পাবনা, ২৫ নভেম্বর
ধান মাড়াই শেষে বাড়ির পাশের মাঠে দল বেঁধে রোদে ধান শুকাচ্ছেন গৃহবধূরা। লস্করকান্দি, ফরিদপুর, ২৫ নভেম্বর
বাড়ির পাশের খালে ভেলায় ভেসে পেতে রাখা জাল তুলে মাছ সংগ্রহ করছেন তিনি। ভাটপাড়া, ফরিদপুর, ২৫ নভেম্বর
মাছ শিকার শেষে জাল ও নৌকা ঘাটে রেখে গেছেন জেলেরা। ফেলে যাওয়া নৌকায় মাছের উচ্ছিষ্ট খুঁজতে জড়ো হয়েছে একঝাঁক কাক। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৫ নভেম্বর
পৌরসভার ময়লার ভাগাড়ের দূষিত বর্জ্য প্রতিদিনই মিশছে ইছামতী নদীর পানিতে। ফকিরপুর, পাবনা, ২৫ নভেম্বর
জমিতে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। কুতুবপুর, বগুড়া, ২৫ নভেম্বর
নারীদের প্রসাধনী ও শিশুদের খেলনা বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন এই ফেরিওয়ালা। বকচি, রংপুর, ২৫ নভেম্বর
দিনাজপুর থেকে আনা নতুন ধানের চাল গুদামজাত করছেন শ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ২৫ নভেম্বর