একঝলক (১৯ ফেব্রুয়ারি ২০২৫)

কলেজের জলাশয়ে ফুটে আছে লাল শাপলা ফুল। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
প্রথম আলোর আয়োজনে বর্ণ কারিগর ও প্রিয়জনের কাছে চিঠি প্রতিযোগিতার বিচারকাজে বিচারকমণ্ডলীর সদস্যরা। কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
শিমুলগাছের পাশে ঝাঁক বেঁধে উড়ছে পাখি। কয়েকটি পাখি আবার গাছের ডালে বসে আছে। কাপ্তাই, রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আঁকা হচ্ছে আলপনা। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে এবারই আলপনায় প্রথম ব্যবহার করা হচ্ছে কালো রং। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
কর্ণফুলী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছেন জেলেরা। কাপ্তাই, রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি
কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ায় শোভাযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
শিশির ভেজা জবা ফুল। কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। বইমেলা, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে, ১৯ ফেব্রুয়ারি
বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজিত জাতীয় বিজ্ঞান উৎসবে দর্শনার্থীরা স্টল ঘুরে দেখছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৯ ফেব্রুয়ারি
টমেটোর খেত। জয়কা, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
আশপাশে কোথাও খাল–বিলে পানি নেই। তাই দূরে জলাশয়ের খোঁজে হেঁটে চলেছেন এই জেলে। ফতেপুর, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
ঘুড়ির নাটাই প্রস্তুত করছেন এক ব্যক্তি। শহীদ সিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ১৯ ফেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা শহীদ মিনার পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করছে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি, ১৯ ফেব্রুয়ারি
ধানখেতে সার ছিটাচ্ছেন কৃষক। মাহমুদপুর, পাবনা, ১৯ ফেব্রুয়ারি
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে সদ্য প্রয়াত প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের শোকসভার আয়োজন করা হয়। বাগিচাগাঁও, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা তিন দফা দাবিতে শাহবাগ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ করেন। শাহবাগ, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
চরাঞ্চলে আনন্দভ্রমণের অনুষ্ঠানে ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। ফকিরের ডাঙ্গী, ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি
ডালের ওপর বসে আছে মাছরাঙা পাখি। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কাঠি বদল খেলায় খুদে শিক্ষার্থীরা। ঝিলটুলী, ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি