গাঁদা ফুলসহ বিভিন্ন জাতের চারা বিক্রি হচ্ছে নার্সারিতে। প্রতিটি চারা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকায়। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে ব্যবহারের জন্য চাহিদাপত্র অনুযায়ী গাড়ি এনে রাখা হয়েছে। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ, চট্টগ্রাম, ৪ জানুয়ারি শীত বাড়ার সঙ্গে লেপ-তোশক বিক্রি বেড়েছে। এসব পণ্য নিয়ে গ্রামের মেঠোপথ ধরে ছুটেছেন এই বিক্রেতা। পানবাড়ি এলাকা, রংপুর, ৪ জানুয়ারি পাখি তাড়াতে সবজিখেতে কাকতাড়ুয়া পুঁতে রাখেন কৃষকেরা। ফুলকপিখেতে পুঁতে রাখা কাকতাড়ুয়ায় গায়ে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছেন এক চাষি। ইনাতাবাদ গ্রাম, দক্ষিণ সুরমা, সিলেট, ৪ জানুয়ারি
বিজ্ঞাপন
আড়ত থেকে পেঁয়াজ কিনে রোদে শুকিয়ে বাছাই করছেন তিনি। শহরের অলিগলি ঘুরে এসব পেঁয়াজ খুচরায় কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি করবেন। কামারগাড়ী মোড় এলাকা, বগুড়া, ৪ জানুয়ারি প্রতিদিন খেত থেকে টমেটো তুলে খেতের পাশেই তা বাছাই করেন চাষিরা। ছোট-বড় মানভেদে খেত থেকে পাইকারি দরে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। ফাগইল গ্রাম, হাটখোলা, সিলেট, ৪ জানুয়ারি
বিজ্ঞাপন
শীতকালীন বিভিন্ন ফুলগাছের চারা ভ্যানে সাজিয়ে বিক্রি করতে বেরিয়েছেন দুলাল শেখ। চারাগাছগুলো নার্সারি থেকে সংগ্রহ করে গ্রাম এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। আদমপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৪ জানুয়ারিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। উপজেলা পরিষদ মিলনায়তন, গাবতলী, বগুড়া, ৪ জানুয়ারি সকাল সকাল ঝুড়ি–কোদাল নিয়ে কাজের খোঁজে শহরে যাচ্ছেন এই দিনমজুর। পশ্চিম খাবাসপুর এলাকা, ফরিদপুর, ৪ জানুয়ারি নতুন বছরে নতুন বই হাতে পেয়ে সেগুলো পড়ায় আগ্রহও বেড়েছে শিশুদের। বাড়ির সামনের বাঁশের মাচাংয়ে রোদে বসে নতুন বই পড়ছে এই শিশুরা। নয়াপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ জানুয়ারি জসিম উদ্দিন ১২ শতাংশ জমিতে ক্ষীরা চাষ করেছেন। বাজারে বিক্রির জন্য ক্ষীরা তুলছেন। প্রতি কেজি ক্ষীরা ৩০ টাকা দরে বিক্রি হবে। সুবর্ণপুর গ্রাম, কুমিল্লা, ৪ জানুয়ারিকনকনে ঠান্ডার মধ্যেও কৃষিকাজে নেমেছেন কৃষক কবির হোসেন। বোরো ধানের বীজ রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন তিনি। জালুয়াপাড়া এলাকা, কুমিল্লা, ৪ জানুয়ারি সিলেটের সুরমা নদীর চরে শীতকালীন সবজি চাষ করছেন স্থানীয় বাসিন্দারা। চাষ করা ফুলকপির খেত পরিচর্যা করছেন এক কৃষক। ইনাতাবাদ গ্রাম, দক্ষিণ সুরমা, সিলেট, ৪ জানুয়ারি আগাম জাতের আলুর দাম কমতে শুরু করেছে। গ্রানুলা জাতের আলু কয়েক দিন আগে ৪৫ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৪ টাকা কেজি দরে। রানীপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ জানুয়ারি ঘন কুয়াশায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এ সময় ঝুঁকি নিয়ে অনেক ইঞ্জিনচালিত ট্রলার যাত্রী বোঝাই করে পদ্মা ও যমুনা নদী পাড়ি দেয়। গোয়ালন্দ, রাজবাড়ী