জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধন। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ আগস্টসনাতন ধর্মাবলম্বীদের মনসাদেবীর পূজা আগামীকাল বুধবার। এ উপলক্ষে প্রথা অনুযায়ী মাটির তৈরি ঘটে দেবীর প্রতিকৃতি আঁকছেন পাল সম্প্রদায়ের এই নারী। প্রতিটি ঘট আকার অনুযায়ী ৭০ থেকে ২২০ টাকায় পাইকারি দরে বিক্রি করা হবে। হিমানন্দকাঠি, ঝালকাঠি জেলা, ১৬ আগস্ট
বিজ্ঞাপন
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন ধরে ধর্মঘট করছেন চা-শ্রমিকেরা। ভাড়াউড়া চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৬ আগস্ট
বিজ্ঞাপন
মাছ ও মুরগির খাবারের সঙ্গে বেড়েছে পোষা পাখির খাবারের দামও। এ কারণে অনেকেই পোষা পাখি বিক্রি করে দিচ্ছেন দোকানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পাখির দামও কমে গেছে। পাখিমেলা, পৈলানপুর, পাবনা, ১৬ আগস্ট গ্রামীণ হাটে নানা জাতের শাকসবজি ও ফসলের বীজ বিক্রি করেন এই বিক্রেতা। ক্রেতারা দরদাম করে প্রয়োজনীয় বীজ কিনছেন। হাজীর হাট, আরিফপুর, পাবনা, ১৬ আগস্টভাদ্র মাসের প্রথম দিনেই তীব্র রোদ। রোদের তীব্রতা থেকে বাঁচতে ছাতা মাথায় প্লাস্টিকের কুচি শুকানোর কাজ করছেন নারী শ্রমিক সেলিনা। গোয়ালখালী, খুলনা, ১৬ আগস্টবছরজুড়েই সিলেটে মাছ ধরার জালের চাহিদা থাকে। নগরের বন্দরবাজার এলাকায় অনেক জালের দোকান রয়েছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দোকানের সামনে নতুন জাল ঝুলিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। সুরমা মার্কেট, সিলেট, ১৬ আগস্টসিলেটের শিক্ষার্থীদের কাছে ফুচকা বেশ জনপ্রিয় খাবার। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুচকাওয়লাদের ভিড় থাকে। চাহিদা থাকায় সকালবেলা ফুচকা নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন ফুচকাওয়ালারা। কাজীর বাজার ব্রিজ, সিলেট, ১৬ আগস্টরিকশা যাওয়ার জন্য জায়গা দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সড়কের মধ্যেই দুই রিকশাচালক মারামারিতে জড়িয়ে পড়েন। রামবাবু রোড, ময়মনসিংহ, ১৬ আগস্টবন্যার পর স্বাভাবিক হচ্ছে সিলেটের পর্যটন। পর্যটনকেন্দ্রগুলোতে আবার বাড়ছে পর্যটক। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ধলাই নদে চলছে পর্যটকবাহী নৌকা। ১০ নম্বর ঘাট, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৬ আগস্টদ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কম দামে ওএমএসের চাল ও আটা কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাঁরা। অশোকতলা, কুমিল্লা, ১৬ আগস্টলাঠি ভর করে উঁচু পাহাড়ে উঠে মেঘ উপভোগ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। কংলাক পাহাড়, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৬ আগস্টবন্যার পানি কমে আসায় হাওরের ডুবন্ত সড়ক জেগে উঠছে। সড়কে যান চলাচলের পাশাপাশি চলছে জাল দিয়ে মাছ শিকার। ভুষাকান্দা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৬ আগস্টজ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি শাহবাগে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শাহবাগ, ঢাকা, ১৬ আগস্ট