হাট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। সাপছড়ি, রাঙামাটি, ৯ আগস্টনিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতে চলছে মোটরসাইকেল। এতে পথচারীদের চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আর্মি মার্কেটের সামনে, নারায়ণগঞ্জ, ৯ আগস্টখুলনা-যশোর মহাসড়কে ভ্যানের ওপর রাখা মালামালের ওপর ঝুঁকি নিয়ে বসে আছেন এক ব্যক্তি। মানিকতলা, খুলনা, ৯ আগস্টহাঁটুপানিতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসন করার’ দাবিতে মানববন্ধন করেন। ব্রজমোহন কলেজ ক্যাম্পাস, বরিশাল নগর, ৯ আগস্ট
বিজ্ঞাপন
গুদাম থেকে রপ্তানিযোগ্য পাট মোড়কীকরণ করতে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। মোড়কীকরণের পর ভারতে রপ্তানি করা হবে পাট। রেলগেট, খুলনা, ৯ আগস্টকয়েক দিনের বৃষ্টিতে বেড়ে গেছে ছাতার চাহিদা। তাই অনেকে ত্রুটিপূর্ণ ছাতা মেরামত করিয়ে নিচ্ছেন। ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৯ আগস্ট
বিজ্ঞাপন
রংপুর নগরের টাউন হলের সামনে লাল সবুজ সোসাইটি নামের একটি সংগঠনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারি টানিয়ে সচেতনতামূলক অভিনব কর্মসূচি পালিত হয়। রংপুর, ৯ আগস্টটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অধিকাংশ সড়ক। ভোগান্তি নিয়ে চলাচল করছেন পথচারীরা। বাঁশখালী, সাতকানিয়া, চট্টগ্রাম, ৯ আগস্টদিনাজপুর থেকে প্লাস্টিকের ড্রাম নিয়ে বিক্রি করতে রংপুরে এসেছেন আবদুল গফুর। আকারভেদে প্রতিটি ড্রাম বিক্রি করছেন ২৫০ থেকে ৫০০ টাকায়। মাস্টারপাড়া, রংপুর, ৯ আগস্টহাওরের অনেকেই হাঁসের ঝাঁক ছেড়ে দেন। এতে একজনের হাঁসের সঙ্গে আরেকজনের হাঁস মিশে যায়। সে জন্য অনেকে তাঁদের হাঁস রং করে থাকেন। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ৯ আগস্টফেনী-পরশুরাম সড়কের ঘনিয়া মোড়া ও চিথলিয়া অংশ পানির নিচে তলিয়ে যোগাযোগ প্রায় বন্ধ। ঘনিয়া, ফেনী, ৯ আগস্টসিলেটে সাতসকালে ফুটপাতে পোশাক বিক্রি করতে বসেছেন এক খুচরা বিক্রেতা। ক্রেতা না থাকায় মুঠোফোনে সময় পার করছেন তিনি। জিন্দাবাজার, সিলেট, ৯ আগস্টচট্টগ্রাম থেকে ফুলঝাড়ু নিয়ে ফেরি করে বিক্রি করেন আবু হানিফ ও শাহীন মিয়া। প্রতিটি ঝাড়ু ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করেন তাঁরা। প্রতিদিন একজনের আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৯ আগস্টরাজবাড়ীসহ বিভিন্ন স্থান থেকে বর্তমানে প্রায় প্রতিদিন এই মৌসুমের উপযোগী ধানের চারা আসছে। ১০০ মোটার একআঁটি ধানের চারা ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ আগস্টবান্দরবানে খাবার পানির সংকট থাকায় জেলা প্রশাসকের অফিসের সামনে ট্রাক থেকে বিতরণের জন্য নামানো হচ্ছে বিশুদ্ধ পানি। বান্দরবান, ৯ আগস্টবৃষ্টিতে জমে থাকা পানিতে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনকে। জামগড়া, আশুলিয়া, ঢাকা ৯ আগস্টআশুলিয়া সেতু এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। বৃষ্টি কমে যাওয়ায় ধুলায় আচ্ছন্ন হয়ে পড়েছে ওই এলাকা। আশুলিয়া, ৯ আগস্টন্যায্যমূল্যের ওএমএস পণ্য কিনতে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে নিম্ন আয়ের মানুষ। উত্তরা, ঢাকা, ৯ আগস্টডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনসহ সব কালো আইন বাতিলের দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা ৯ আগস্ট