আকাশে ডানা মেলেছে চিল। দামোদর, ফুলতলা, খুলনা, ২৪ সেপ্টেম্বরজলাশয়ের পানিতে ফুটেছে লাল শাপলা। সকালের আলোয় প্রকৃতিতে লাল রং ছড়িয়ে দিচ্ছে শাপলাগুলো। বান্দ রোড, বরিশাল, ২৪ সেপ্টেম্বরমাটির পরিবর্তে নারকেলের ছোবড়ার গুঁড়া ব্যবহার করে সবজির চারা লাগিয়েছেন এক উদ্যোক্তা। ভরিয়া, শিবগঞ্জ, বগুড়া, ২৪ সেপ্টেম্বররাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আবাসিক হলের সামনের মাঠে জমে আছে বৃষ্টির পানি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৪ সেপ্টেম্বরসারা বছর মাটির তৈজসপত্র বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। আসন্ন দুর্গাপূজার মণ্ডপের সামনে মেলায় বিক্রির জন্য মাটির ব্যাংক তৈরি করছেন সুশীল চন্দ্র পাল। গোপালপুর, রামনগর, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মারমা জনগোষ্ঠীর নারীরা দল বেঁধে পাহাড়ি ছড়ায় যাচ্ছেন। ব্যাঙছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরমিল থেকে আটা-ময়দা সংগ্রহ করছেন ব্যবসায়ীরা, দোকানে নিতে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। বদরপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বরবাঁশের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে বসেছেন এক বিক্রেতা। ফুলতলা বাজার, খুলনা, ২৪ সেপ্টেম্বরশরতের সকালে চা-বাগানের মেঠো পথ ধরে হেঁটে চা-পাতা তুলতে যাচ্ছেন শ্রমিকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২৪ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বরঘাসের ডগায় বসেছে মুনিয়া পাখি। ক্যমলং, বান্দরবান, ২৪ সেপ্টেম্বরসাপ্তাহিক হাটে জুমের পাকা বেগুন বেচাকেনা হচ্ছে। স্টেডিয়াম এলাকা, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরশরতের আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সাঙ্গু ব্রিজ, বান্দরবান, ২৪ সেপ্টেম্বরবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে আদা ফুলের আঁটি। কল্যাণপুর, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরশারদীয় দুর্গোৎসব সামনে রেখে পোশাক কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ সেপ্টেম্বরগাছে বানানো কোটরের সামনে বসে আছে কাঠঠোকরা পাখি। সচরাচর, কিশোরগঞ্জ, ২৪ সেপ্টেম্বরসকালে মাঠে ফুটবল খেলায় মেতেছেন তরুণেরা। বেলস পার্ক, বরিশাল, ২৪ সেপ্টেম্বরপুকুরে ফুটেছে পদ্মফুল। হাঁসাইগাড়ী বিল, নওগাঁ, ২৪ সেপ্টেম্বরসকাল থেকেই রোদের ঝলকানি। রোদ থেকে রক্ষা পেতে বই মুখে ধরে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থী। কেরানীহাট, রংপুর, ২৪ সেপ্টেম্বরগাছের ডালে ঝুলছে জবা ফুল। ঝাউতলা, কুমিল্লা, ২৪ সেপ্টেম্বররংপুরে বেশ আগেভাগেই শীতের আমেজ শুরু হয়। তাই লেপ-তোশক মাথায় নিয়ে বিক্রি করতে ঘুরছেন এই মৌসুমি ব্যবসায়ীরা। বলরামপুর, রংপুর, ২৪ সেপ্টেম্বরমাছ ধরার জাল মেরামত করছেন এক জেলে। বালিয়ান, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ২৪ সেপ্টেম্বরগাড়ি চলার সড়কে ধান মাড়াই করছেন শ্রমিকেরা। শাহবাজপুর, রংপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়ক, রংপুর, ২৪ সেপ্টেম্বরএক বছরের জন্য আলু কিনে পাঁপড় বানিয়ে রাখেন বগুড়ার এই ব্যক্তি। পাবনায় বাসা ভাড়া নিয়ে সারা বছর এই পাঁপড় ভেজে বিক্রি করেন তিনি। শ্যাম ঠাকুর রোড, পাবনা, ২৪ সেপ্টেম্বরশিকারের অপেক্ষায় পুকুর পাড়ে বসে আছে মাছরাঙা। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ২৪ সেপ্টেম্বরকয়েক দিনের ভারী বৃষ্টিতে নিচু এলাকার জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, দ্রুত পানি না শুকালে চাষকৃত সবজি নিয়ে ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। মালঞ্চী, পাবনা, ২৪ সেপ্টেম্বর