বীজতলা থেকে আমন ধানের চারা তুলে রোপণ করতে মাঠে নিয়ে যাচ্ছেন এক কৃষক। সোমেশপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ আগস্টঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় লরি উল্টে পড়ে সেটির চাপায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কুমিল্লা, ২২ আগস্ট
বিজ্ঞাপন
জামালপুর বিএনপির সম্মেলন উপলক্ষে শহরজুড়ে ব্যানার-ফেস্টুন লাগানোর পাশাপাশি ফটক নির্মাণ করা হয়েছে। জামালপুর, ২২ আগস্ট
বিজ্ঞাপন
শাপলা শুধু জাতীয় ফুলই নয়, এটি গ্রামীণ জীবনের একটি অন্যতম খাবারও। শাপলা সবজি হিসেবে খাওয়া হয়। সবজি ব্যবসায়ী মালেক মিয়া প্রতি আঁটি শাপলা ৩০ টাকায় বিক্রি করছেন। টমছমব্রিজ এলাকা, কুমিল্লা, ২২ আগস্টরাস্তার পাশের নিচু জমিতে পড়ে থাকা মরা গাছের ডালে শিকারের উদ্দেশ্যে ওত পেতে বসে আছে একটি মাছরাঙা পাখি। বাজিতপুরের বুড়িকান্দা এলাকায়, কিশোরগঞ্জ, ২১ আগস্টসদ্য রোপণ করা আমন ধানের খেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। কর্শাকড়িয়াল এলাকা, কিশোরগঞ্জ, ২১ আগস্টগাছ থেকে তাল পাড়ছেন একজন। নবীর হোসেন, নোয়াদ্দা, দাউদকান্দি, কুমিল্লা, ২২ আগস্টপুকুরে ফোটা শাপলা ফুলের পাশে ডাহুক পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছে। মহিলা কলেজ এলাকা, খাগড়াছড়ি, ২২ আগস্টসাতসকালে শারীরিক কসরত করছেন একদল স্বাস্থ্য সচেতন মানুষ। সুরভি উদ্যান, রংপুর, ২২ আগস্টবিক্রি করার জন্য গ্রাম থেকে শহরে আখ নিয়ে আসছেন চাষি। কামালকাছনা এলাকা, রংপুর, ২২ আগস্টসড়কের মাঝখানে বিশালাকারে গর্ত খুঁড়ে তিতাসের গ্যাসলাইনের সংস্কারের কাজ চলছে। এতে সাপ্তাহিক ছুটির দিনেও বিঘ্ন হচ্ছে যান চলাচল। বাসাবো, ২২ আগস্টকাছেই পদচারী–সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের বিভাজকের ফাঁক দিয়ে পার হচ্ছেন পথচারীরা। বাসাবো, ২২ আগস্টরাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত ২৬ হাজার ৭৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাঁদের ২৩ শতাংশই ঢাকায়। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২২ আগস্ট