পলাশগাছে ধরেছে থোকায় থোকায় ফুল। বেড়েছে পাখি ও পতঙ্গের আনাগোনা। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল, ১৬ ফেব্রুয়ারিগাছে গাছে ধরেছে সাদা তুলা। খেত থেকে নিজের চাষ করা তুলা সংগ্রহ করছেন এক নারী। ঘিলাছড়ি লাঙ্গেলপাড়া, নানিয়ারচর, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
গাছে ফুটেছে শজনের ফুল। ধরেছে শজনেও। প্রতি কেজি শজনে ২০০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। কাপ্তাই, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
বিভিন্ন রঙের সুতা দিয়ে বোনা হয় চাকমা নারীদের পোশাক ‘বেইন’। এই পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণা চাকমা। রাজবিলা তঞ্চঙ্গ্যাপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারিবান্দরবান থেকে সংগ্রহ করা ঝাড়ু ফুল বিক্রির জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন মৌসুমি বিক্রেতারা। আকারভেদে প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। সাতকানিয়া, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারিঝোপের আড়ালে বোনা বাসা থেকে মুখ বের করে আছে মৌটুসি পাখির ছানা। আবু নাসের হাসপাতাল, খুলনা, ১৬ ফেব্রুয়ারিইট, পাথর ও বালু দিয়ে তৈরি মাছ ধোয়ার পাত্র পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন আসমা বেগম। বাড়ি থেকেই প্রতিটি পাত্র ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করেন তিনি। নাটমরিচাই, শিবগঞ্জ, বগুড়া, ১৬ ফেব্রুয়ারিকুমিল্লার সদর উপজেলার বিজয়পুর গ্রাম। এখানে সারা বছরই মাটির বিভিন্ন তৈজসপত্র বানানো হয়। এ বছর নতুন করে চায়ের কাপ ও পেয়ালা তৈরি শুরু করেছেন কারিগর ও মালিক তপন পাল। প্রতিটি কাপ ও পেয়ালা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করবেন তিনি। বিজয়পুর, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারিনিজের তৈরি মাটির ব্যাংক বিক্রি করতে বেরিয়েছেন বিসাধু পাল। প্রতিটি ব্যাংক ১০ টাকায় বিক্রি করছেন তিনি। পানাপুকুর, রংপুর, ১৬ ফেব্রুয়ারিঘোড়ার গাড়িতে হিমাগারে আলুর বস্তা নিয়ে যাচ্ছেন কৃষকেরা। গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারিশীত শেষে এসেছে বসন্ত। গাছের পাতার আড়ালে বসে ডাকছে কোকিল। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৬ ফেব্রুয়ারিমুকুলে ছেয়ে গেছে আমগাছ। বসন্তের বাতাসে এখন আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। টিলাগড়, সিলেট, ১৬ ফেব্রুয়ারিশিকার করা মাছ আহারে ব্যস্ত মাছরাঙা। নাজিরপুর, পাবনা, ১৬ ফেব্রুয়ারিইজতেমার ময়দানে মোনাজাতে মগ্ন মুসল্লিরা। ইজতেমা মাঠ, টঙ্গী, গাজীপুর, ১৬ ফেব্রুয়ারিবাঁশ দিয়ে রঙিন ডালা তৈরি করছেন পুষ্প রানী। প্রতিটি ডালা ৫০ টাকায় বিক্রি করেন তিনি। গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারি