একঝলক (১৬ আগস্ট ২০২৬)

নিচু জমির পানিতে ফুটে আছে শাপলা। কয়রা, মানিকগঞ্জ, ১৬ আগস্ট
ছবি: আবদুল মোমিন
নার্সারিতে শীতকালীন সবজি ফুলকপির চারায় পানি ছিটাচ্ছেন এক শ্রমিক। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্ট
জুম খেত থেকে ঝুড়িভর্তি ফসল নিয়ে বিক্রির জন্য গন্তব্যে ছুটছেন পাহাড়ি কিষানি। মানিকছড়ি মুখ, রাঙামাটি, ১৬ আগস্ট
হাওরের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দেয় রঙিন পালতোলা নৌকা। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ১৬ আগস্ট
কৃষকের কাছ থেকে আখ সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এই ব্যবসায়ী। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ আগস্ট
শ্রাবণ শেষ, শুরু হয়েছে ভাদ্র। ভাদ্রের প্রথম দিনেই নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাতামাথায় ট্রলার চালিয়ে নদীপথে মালামাল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বড়বাজার, খুলনা, ১৬ আগস্ট
রঙ্গন ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে জোড়া প্রজাপতি। গোলাছড়ি, রাঙামাটি, ১৬ আগস্ট
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ধান শুকাচ্ছেন এক কিষানি। কোরপাই, কুমিল্লা, ১৬ আগস্ট
মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত একদল কৃষক। কৈচড়, বগুড়া, ১৬ আগস্ট
শাকসবজির খেতে নিড়ানি দেওয়ার কাজে ব্যস্ত নারী কৃষিশ্রমিকেরা। দল বেঁধে মুলাখেতে নিড়ানি দিচ্ছেন তাঁরা। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্ট
চলছে আমন ধানের বীজতলা তৈরির কাজ। শোলারতাইড়, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ আগস্ট
দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের পাশের সড়কটি। সংস্কার না হওয়ায় খানাখন্দে জমে থাকে বৃষ্টির পানি। এ সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ১৬ আগস্ট
খামারে মাছকে খাবার দেওয়া হচ্ছে। ভাসমান খাবার খেতে খলবল করছে মাছ। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ১৬ আগস্ট
আগামী মঙ্গলবার বিষহরি ও মনসাপূজা উপলক্ষে সিলেটে চলছে প্রতিমা তৈরির কাজ। দাড়িয়াপাড়া, সিলেট, ১৬ আগস্ট
বাঁশের খুঁটিতে বসে আছে একলা শালিক। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ আগস্ট
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর এলাকা, ফরিদপুর, ১৬ আগস্ট
নদীপথে লঞ্চভ্রমণের আনন্দে মেতে উঠেছেন একদল তরুণ। খিরাই নদ, খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ আগস্ট
হঠাৎ মুষলধারে বৃষ্টির মধ্যে ভ্যানে পেয়ারা সাজিয়ে এক বিক্রেতা। কাউনিয়া, বরিশাল, ১৬ আগস্ট
জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এই চাষি। ফতেপুর, রংপুর, ১৬ আগস্ট
নগরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করছেন ট্রাফিক সার্জেন্ট। এ সময় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মাজার রোড মোড়, ঢাকা, ১৬ আগস্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে হোটেলসহ বিভিন্ন দোকান। এতে সাধারণ মানুষের চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। শের-ই-বাংলা নগর, ঢাকা, ১৬ আগস্ট
তুরাগ নদের পাশে ময়লা ফেলার স্থান থেকে আবর্জনা নদে পড়ায় দূষিত হচ্ছে পানি। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দরগাহ পাড়া, সাভার, ঢাকা, ১৬ আগস্ট