একঝলক (১৫ সেপ্টেম্বর ২০২৬)

আমনের মাঠে চারা ধান রোপণ করছেন কৃষক। হেতালবুনিয়া, খুলনা, ১৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
ধানখেতের আলে খাবারের খোঁজে গোবরে শালিক। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ১৫ সেপ্টেম্বর
শজনেগাছের ডালে বসে ডানা ঝাপটে গা ঝাড়া দিচ্ছে এক জোড়া বুলবুলি। কামিলা ছড়ি, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
সকালের সবজি হাটে বিক্রির জন্য মুলা নিয়ে যাচ্ছেন কৃষক। ফাজিলখাঁ, রংপুর, ১৫ সেপ্টেম্বর
লেবুগাছের কচি পাতায় জমেছে শিশিরের বিন্দু। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
দৌলতদিয়া ঘাটে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় উদ্ধার করা পাঁচ শিশুকে পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। গোয়ালন্দ ঘাট থানা, রাজবাড়ী, ১৪ সেপ্টেম্বর
ধনেপাতার বীজ বপনের জন্য ঘোড়া দিয়ে চাষ শেষে জমিতে মই দিচ্ছেন কৃষক। ডাক্তারখানা, রংপুর, ১৫ সেপ্টেম্বর
নদীপথে যাত্রার জন্য নৌকায় উঠেছেন যাত্রীরা। কালিতলা গ্রোয়েন খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১৫ সেপ্টেম্বর
বর্ষার পানি জমে থাকা নিচু জমি থেকে শালুক তুলছেন এক নারী। মাইলাগী, ঘিওর, মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
বিক্রির জন্য ভ্যানে আখ নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। বান্দরবান থেকে আসা এসব আখ পাইকারি বাজারে কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হয়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, বরিশাল, ১৫ সেপ্টেম্বর
মাছ ধরার জালের ছেঁড়া অংশ সেলাই করছেন এই গৃহবধূ। পসরা, গেরদা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর
ফেলে দেওয়া কাগজের মণ্ড দিয়ে তৈরি মোটা কাগজ রোদে শুকানো হচ্ছে। পরে এসব কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বাক্স তৈরি করা হয়। হরিপাশা, বরিশাল, ১৫ সেপ্টেম্বর
মাঠে কাজের ফাঁকে বাড়ি থেকে আনা সকালের খাবার খাচ্ছেন কৃষক। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৫ সেপ্টেম্বর
শিকার শেষে কলাগাছের ওপর দাঁড়িয়ে ডানা ঝাপটাচ্ছে পানকৌড়ি। দ্বীপচর, দোগাছি, পাবনা, ১৫ সেপ্টেম্বর
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর। দরগাহগেট, সিলেট, ১৫ সেপ্টেম্বর
বাড়ির সামনে খেলনা ঢোল নিয়ে খেলায় মেতে উঠেছে এক শিশু। অযোধ্যাপুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর
পাহাড়ি সড়কে আখের আঁটিবোঝাই মাহিন্দ্রা। গেৎশিমানী পাড়া, বান্দরবান, ১৫ সেপ্টেম্বর
বিক্রির জন্য সকালে ডাঁটাশাক তুলে হাটের পথে রওনা হয়েছেন এই প্রবীণ। দ্বীপচর সেতু, দোগাছি, পাবনা, ১৫ সেপ্টেম্বর
সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার বিচার এবং সাংবাদিকদের হত্যার হুমকি, হামলা, মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ১৫ সেপ্টেম্বর
শিকারের খোঁজে পদ্মার চরে বক। শেখেরচক, রাজশাহী, ১৫ সেপ্টেম্বর
খেত থেকে তোলা মুলা নদীর পানিতে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছেন দুজন। বেতছড়া পাড়া, বান্দরবান, ১৫ সেপ্টেম্বর
হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের পর আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা, ১৫ সেপ্টেম্বর