৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্কুলে টিকা নিচ্ছে এক শিশু। বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিনালা, খাগড়াছড়ি, ১১ অক্টোবর খাবার মুখে করে গাছ থেকে নামছে একটি কাঠবিড়ালি। কালীঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
বর্ষার ফুল হিসেবে পরিচিত কদম। তবে এখনো ফুলটির দেখা মেলে। দিঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
কুমিল্লা শহরের প্রায় সব সড়কে দিনভর যানজট লেগেই থাকে। দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। সার্কিট হাউস সড়ক, কুমিল্লা, ১১ অক্টোবরবিভিন্ন কাজে এখনো ব্যবহার করা হয় স্টিলের ট্রাংক। তবে এর ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। রাজাগঞ্জ, কুমিল্লা, ১০ অক্টোবরপ্রতি মণ পেঁয়াজ বেচাকেনা চলছে ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায়। চৌরঙ্গী, কুমারখালী, খুলনা, ১০ অক্টোবর দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ওড়ানো হচ্ছে ফানুস। শালবন বৌদ্ধবিহার, বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ অক্টোবরবিদ্যুৎ নেই, তাই মোমবাতি জ্বালিয়ে চলছে লেখাপড়া। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১১ অক্টোবরপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরিফে আলোকসজ্জা। নবীগঞ্জ, নারায়ণগঞ্জ, ১১ অক্টোবরপশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। পড়ন্ত বিকেলেও থামছে না বালুশ্রমিকের ব্যস্ততা। এরই মধ্যে সেখানে দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। বাউয়ারকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট, ১১ অক্টোবরওএমএস বিক্রয়কেন্দ্রে চাল ও আটা কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। আগেভাগেই বিক্রয়কেন্দ্রে এসে জায়গা ধরে রেখেছেন তাঁরা। সুবিল সেতু এলাকা, বগুড়া শহর, ১১ অক্টোবরসাইকেলে চেপে স্কুলের পথে একদল শিক্ষার্থী। সাত শিমুলিয়া উচ্চবিদ্যালয় এলাকা, বগুড়া সদর, ১১ অক্টোবরগাছে ঝোলানো দোলনায় কিশোরদের দুরন্তপনা। দৌলতপুর রেলস্টেশন, খুলনা, ১১ অক্টোবর যাদুরানী হাট থেকে বছরে পৌনে দুই কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। এরপরও হাট উন্নয়নে তেমন খরচ করা হয় না। ফলে হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে কাদাপানিতে দাঁড়িয়ে পশু কেনাবেচা করতে হচ্ছে। যাদুরানী হাট, হরিপুর, ঠাকুরগাঁও, ১১ অক্টোবরকুমিল্লা নগরের ঐতিহ্যবাহী সোনার দোকান আজম খান জুয়েলার্স। ব্যবসায়ী আলমগীর খান দীর্ঘদিন ধরে শখের বশে সংগ্রহ করছেন বিভিন্ন দেশের মুদ্রা ও রুপার তৈরি সামগ্রী। ব্যবসাপ্রতিষ্ঠানের এক পাশে সেগুলো সাজিয়ে রেখেছেন তিনি। ১১ অক্টোবরবৃষ্টিতে ভিজে বিদ্যুতের তারে বসে আছে চড়ুই পাখি। বন্দরবাজার, সিলেট, ১১ অক্টোবর