একঝলক (১৩ জুলাই ২০২৬)

টানা বৃষ্টিতে সিমেন্টের তৈরি চুলার কদর বেড়েছে। আকারভেদে এসব চুলা ২০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। লালবাগ, রংপুর, ১৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
হাওরে নৌকায় বসে জাল দিয়ে মাছ ধরছেন বাবা। মাছ ধরা দেখছেন মেয়ে। উফহার হাওর, সিলেট, ১৩ জুলাই
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। শিবগঞ্জ, সিলেট, ১৩ জুলাই
লটকন কিনেছেন শহর থেকে আসা পাইকার। সমতাঘাট, রাঙামাটি, ১৩ জুলাই
বৃষ্টির ফোঁটা জমেছে লেবুপাতায়। বিলাইছড়িপাড়া, রাঙামাটি, ১৩ জুলাই
বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে তাঁকে স্বাগত জানান দলীয় নেতা–কর্মীসহ সাধারণ মানুষ। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা, ফরিদপুর, ১৩ জুলাই
বৃষ্টির মধ্যে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। দাউদকান্দি, কুমিল্লা, ১৩ জুলাই
বিলে পাতা জাল তুলছে এক কিশোর। মশাউজান, ফরিদপুর, ১৩ জুলাই
গবাদিপশুর জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন কৃষক। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ১২ জুলাই
বৃষ্টির মধ্যে লটকন বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন চাষিরা। কারণ, বেচাবিক্রি কম হচ্ছে। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ১৩ জুলাই