একঝলক (৩ অক্টোবর ২০২২)

সামারকোল বিল থেকে শিকারিদের আটক করা ১৫টি বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন স্থানীয় পরিবেশকর্মীরা। নাটোর, ৩ অক্টোবর
ছবি: মুক্তার হোসেন
শীত এলে বিয়ে ও নানা অনুষ্ঠানে দইয়ের চাহিদার সঙ্গে মাটির তৈরি পাতিলের চাহিদাও বেড়ে যায়। দই বহন করতে ব্যবহার করা হয় এসব পাতিল। বাড়াপাড়া গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩ অক্টোবর
রান্নার জন্য বাড়ির উঠানের জমিতে চাষ করা লালশাক তুলছেন এক নারী। ডোমরাকান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ২ অক্টোবর
শরতের তপ্ত দুপুরে হঠাৎ একপশলা বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি পায় জনজীবন। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩ অক্টোবর
অভুক্ত পাখিদের খাবার দিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী অবদুর রশিদ। সিরাজগঞ্জ সদরের হরিণা পিপুলবাড়িয়া বাজার চৌরাস্তা মোড়ে প্রতিদিন সকাল–বিকেল পাখিদের খাবার দেন তিনি। খাবার খাওয়ার জন্য পাখিগুলোও নির্দিষ্ট সময়ে হাজির হয় ওই স্থানে। সিরাজগঞ্জ, ২ অক্টোবর
গবাদিপশু পালনের খ্যাতি আছে পাবনার। তাই তো সারা বছরই শুকনা খড়ের চাহিদা থাকে। বর্ষার পর নদীতে পানি থাকায় নৌপথে বিভিন্ন জেলা থেকে বড় নৌকায় করে খড় আসে এই বাজারে। পাইকারি ও খুচরা বিক্রির পর সড়ক বা নদীপথে খড় চলে যায় পাবনার বিভিন্ন এলাকায়। প্রতি মণ খড় বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। সিলন্দা, নাগডেমরা, সাঁথিয়া, পাবনা, ৩ অক্টোবর
টিসিবির পণ্য কিনতে সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে অপেক্ষা করতে থাকেন কার্ডধারী মানুষেরা। মজুত শেষ হওয়ায় বিকেল চারটায় পণ্য বিক্রি বন্ধ করে কর্তৃপক্ষ। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও পণ্য না পাওয়া মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় পণ্য বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়, বেড়া, পাবনা, ৩ অক্টোবর
নাটোরের নলডাঙ্গা থেকে একটি খয়রা মেছো প্যাঁচা উদ্ধার করা হয়। অসুস্থ প্যাঁচাকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসা দিয়ে নিবিড় পরিচর্যায় রেখেছেন। ৩ অক্টোবর
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে নিজেদের বাগানের বাঁশ সংগ্রহ করে কাপ্তাই হ্রদে ভাসিয়ে এনে বিক্রির জন্য জড়ো করছেন বাগানিরা। প্রতিদিন বাঁশ বেচাকেনার হাট বসে রাঙামাটি সদরের কুদুকছড়ি গ্রামীণ বাজার ঘাটে। বিক্রির সুবিধার্থে কেউ বাঁশ হ্রদে ভাসিয়ে রাখেন আবার কেউ ডাঙায় তুলে রাখেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারেরা আসেন এ বাঁশ কিনতে। এখানে মুলি, মিটিঙা, ডলু ও ভাইজ্জ্ব্য বাঁশ পাওয়া যায় বেশি। ৩ অক্টোবর
আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন আলুচাষিরা। উত্তর দুরাকুটি গ্রাম, বাহাগিলি ইউনিয়ন, কিশোরগঞ্জ, নীলফামারী, ৩ অক্টোবর
দুর্গাপূজা উপলক্ষে আলপনা আঁকছেন অনিতা বর্মণ। আলপনা গ্রাম, টিকইল, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, ২ অক্টোবর