শুকানোর পর হাওর থেকে খড় নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক আবু বকর। দেখার হাওর, সদর উপজেলা, সুনামগঞ্জ, ১৪ মেপাটখেতে আগাছা বাছাই করছেন শ্রমিকেরা। বেলপুকুর এলাকা, পুঠিয়া, রাজশাহী, ১৫ মে
বিজ্ঞাপন
চাষিদের খেত থেকে পাইকারি দরে শসা কিনে তা ঢাকায় পাঠাচ্ছেন সবজি ব্যবসায়ীরা। প্রতি মণ শসার পাইকারি দর ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ১৫ মে
বিজ্ঞাপন
ঘুড়ি নিয়ে বাড়ির পাশে মাঠে দুরন্তপনায় মেতেছে শিশুটি। বনগ্রাম, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মে কোরবানির জন্য পশু কিনতে রাজধানীর গরুর খামারগুলোতে ঢুঁ মারছেন অনেকেই। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ১৫ মেবাড়ির উঠানের সামনে খেলনা গাড়িতে চড়ে আনন্দে মেতেছে দুই ভাই। ফারুক পাড়া, বান্দরবান, ১৫ মে রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গুটিসহ বিভিন্ন জাতের আম পাড়া। রঘুরামপুর, পুঠিয়া, রাজশাহী, ১৫ মেছোট্ট কাঁধে দায়িত্বের ভার নিয়ে পাহাড়ি ঝিড়ি থেকে ঝুড়িভর্তি খাওয়ার পানি নিয়ে বাড়ি ফিরছে এক শিশু। শৈল প্রপাত এলাকা, বান্দরবান, ১৫ মে খেত থেকে বোরো ধান কেটে এনে যন্ত্রের সাহায্যে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন এক কৃষক পরিবারের সদস্যরা। শ্রীফলতলী এলাকা, কানাইপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মেপ্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা দুই শালিক পাখির, নারিকেলগাছের ডালে ছায়ায় বসেও হাঁপাচ্ছে। উলু ছড়া টিলা, রাঙামাটি, ১৫ মে