একঝলক (৮ আগস্ট ২০২৩)

সড়কে কোমরসমান পানি। ভ্যানে করে চলাচল করছে মানুষ। নেয়ামত আলী রোড, শিকারপুর, হাটহাজারী, চট্টগ্রাম, ৭ আগস্ট
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে সড়ক। সেই পানিতে রাতে টর্চের আলো জ্বেলে টেঁটা দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ফিশারি রোড, বরিশাল, ৭ আগস্ট
ডেঙ্গুর কারণে বেড়েছে মশারির চাহিদা। বিক্রির আশায় মশারি নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আছেন এক বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ৮ আগস্ট
একটি পুরোনো নৌকা মেরামত করছেন মৎসচাষি মাসুদ রানা। পুটিয়া, দাউদকান্দি, কুমিল্লা, আগস্ট
তলিয়ে যাওয়া সড়কে নৌকায় চলাচল করছেন অনেকে। জজকোর্ট এলাকা, বান্দরবান, আগস্ট
রেললাইনের ওপর উপড়ে পড়েছে একটি গাছ। এতে নোয়াখালীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মাইজদী, নোয়াখালী, আগস্ট
গাছ ভেঙে সড়কে বিদ্যুৎ–সঞ্চালন তারের ওপরে পড়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে সড়কে গাড়ি চলাচল করছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার, ৮ আগষ্ট
ঘাস খাওয়াতে একপাল ছাগল নিয়ে বেরিয়েছেন এই গৃহিণী। বর্ষাকালে পতিত জমি কম থাকায় ও মাঠে বৃষ্টির পানি জমে থাকায় গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়তে হয় বাসিন্দাদের। ভূরারঘাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ৮ আগষ্ট
গত দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এরই মধ্যে আমন ধানের চারা রোপণের জন্য জমিতে হালচাষ করছেন এই কৃষক। জানকি ধাপেরহাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ৮ আগষ্ট
নদীর পাড়ে বসে পাটের আঁশ ছড়াচ্ছেন একদল নারী। এর বিনিময়ে তাঁদের পাটকাঠি দেওয়া হয়। গোবিন্দপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৮ আগস্ট
গাছের ডালে বসে আছে শামুকখোল পাখিটি। রাজশাহী মেডিকেল কলেজ, ৮ আগস্ট
গত কয়েক দিনের বৃষ্টিতে গোমতী নদীতে পানি বেড়েছে। মাছ ধরতে নদীর নতুন পানিতে কানি জাল ফেলছেন এক ব্যক্তি। জগ্ননাথপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৮ আগস্ট
টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কলেজ চত্বর। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া সদর, ৮ আগস্ট
দিনমান গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। থামার কোনো নাম নেই। সে বৃষ্টি উপেক্ষা করে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু–কিশোর। দক্ষিণ জাল্লাবাদ, নিকলী, কিশোরগঞ্জ, ৮ আগস্ট
গত কয়েক দিনের বৃষ্টিতে হাওরে পানি বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে দেশি অনেক প্রজাতির মাছ। কুর্শা এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৮ আগস্ট
কাজ শেষে বৃষ্টির মধ্যে চা-বাগান থেকে বাড়ি ফিরছেন একদল নারী শ্রমিক। তারাপুর চা-বাগান, সিলেট, ৮ আগস্ট
ছুটির পর স্কুল থেকে অভিভাবকের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। তারাপুর চা-বাগান, সিলেট, ৮ আগস্ট
বৃষ্টিতে মাটির সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। কাদায় আটকা পড়েছে একটি ভ্যান গাড়ি। এটিকে টেনে তোলার চেষ্টা করছেন কয়েকজন। পাটেশ্বর, আটঘরিয়া, পাবনা, ৮ আগস্ট