ভোরের রক্তিম মেঘের আবরণ ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২৭ জুলাইচন্দ্রপ্রভা ফুলের কাছে উড়ছে এক ভ্রমর। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ জুলাই
বিজ্ঞাপন
খেতে চাষ করা লালশাক বড় হয়ে উঠেছে। সঙ্গে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার করে পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। সুলতান খাঁর ডাঙ্গি, ফরিদপুর, ২৬ জুলাই
বিজ্ঞাপন
দই ভারে করে গ্রামের পথে পথে ফেরি করছেন রাজবাড়ীর খানখানাপুরের রঞ্জিত ঘোষ। চর মাধবদিয়া,ফরিদপুর, ২৬ জুলাইনীল আকাশে সাদা মেঘের ভেলা। সেই আকাশের নিচে ডানা মেলে উড়ছে একটি চিল। শিবগঞ্জ, সিলেট, ২৭ জুলাইসেতুর গার্ডার ধসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে দুর্ঘটনা। কড়ইতলা, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ জুলাইবাঁশের তৈরি বাহারি নকশার দোলনায় শেষ মুহূর্তের রঙের ছোঁয়া দিচ্ছেন কারিগর গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ জুলাইবৃষ্টিভেজা গ্রামের পথে সাইকেলে করে মাছের পোনা বিক্রি করতে বেরিয়েছেন এক পোনা ব্যবসায়ী। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাইবৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিল ও ঘেরের বিস্তীর্ণ এলাকা। পানিতে ভেসে উঠেছে গাছপালা আর কুঁড়েঘরের প্রতিবিম্ব। ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাইহাজীগঞ্জ বাজার-সংলগ্ন একটি কারখানায় বিক্রির জন্য সারি সারি সাজিয়ে রাখা হয়েছে শুঁটকি সংরক্ষণের মাটির মটকা (কলস)। রাজনগর, মৌলভীবাজার, ২৬ জুলাইবাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালি পণ্য বিক্রি করতে গ্রামের পথে যাচ্ছেন এক ফেরিওয়ালা। ঘাঘটপাড়া, রংপুর, ২৭ জুলাইশ্রাবণের নীল আকাশের নিচে যমুনা নদীর তীরে বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইনগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সিরাজগঞ্জের ৩ নম্বর ক্রসবার এলাকা, ২৭ জুলাইটমটম গাড়িতে আখ নিয়ে সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছেন কয়েকজন কৃষক। বাজিতপুর, কিশোরগঞ্জ, ২৭ জুলাইতরুণ উদ্যোক্তা সাখাওয়াত মামুন নিজের বাড়িতেই গড়ে তুলেছেন রঙিন মাছের খামার। গাজীপুর, ২৭ জুলাইনৌকায় করে আনা হয়েছে পেয়ারা। বিক্রির আগে কাঁচা ও পাকা আলাদা করে বাছাই করছেন চাষিরা। শতদশকাঠি, ঝালকাঠি, ২৭ জুলাইসূর্য ডুবে গেলেও পশ্চিম আকাশে রয়ে গেছে লাল আভা। সেই আলোয় হাওর পেরিয়ে ছোট নৌকায় গন্তব্যে ফিরছেন দুজন। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৬ জুলাইসবুজ পাতায় নিশ্চিন্তে বসে আছে ব্লিস্টার বিটল বা একধরনের গুবরে পোকা। ত্রিশটিলা, বান্দরবান, ২৭ জুলাইমাটি দিয়ে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী তৈরি করছেন এক দম্পতি। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ জুলাইকুমিল্লা নগরের অন্যতম প্রবেশপথ টমছম ব্রিজ থেকে কোটবাড়ী সড়কের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। ধনপুর, কুমিল্লা, ২৭ জুলাইরেইনট্রিগাছের ডাল ও কাণ্ডজুড়ে লাক্ষা পোকার সংক্রমণ। সাদা-ধূসর আবরণের ভেতরে জমে থাকা লালচে-কমলা আঠালো এই রস সংগ্রহ করে প্রতি কেজি প্রায় ৫০০ টাকায় বিক্রি করা হয়। এই রস রং তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ কারণে গাছের ডাল কেটে সংগ্রহ করা হচ্ছে লাক্ষা। পশ্চিম বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক উল্টে যাওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। উত্তরা জসিমউদ্দীন সড়ক, ঢাকা, ২৭ জুলাইরাজধানীতে তীব্র গ্যাসসংকটে বিপাকে জনজীবন। গ্যাসের সরবরাহ না থাকায় বা কম চাপের কারণে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এ ঘটনায় স্টেশনজুড়ে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। হাজারীবাগ, ঢাকা, ২৭ জুলাই