রাজশাহী থেকে আনা ফজলি আম পথের ধারে বিক্রি করতে বসেছেন এক বিক্রেতা। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ২৩ আগস্টফুটে আছে শ্বেতরঙ্গন ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৩ আগস্টহাওরের মাঝে খানিক উঁচু জায়গায় বসে আছে হাঁসগুলো। বাকগুল হাওর, সিলেট, ২৩ আগস্টআতাই নদে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার চেষ্টা করছেন এক ব্যক্তি। মোকামপুর, তেরখাদা, খুলনা, ২৩ আগস্ট
বিজ্ঞাপন
সকালের আকাশে মেঘের ভেলা। রাবার বাগান, রাঙামাটি, ২৩ আগস্ট ঘাসের ডগায় বসে আছে ফড়িং। কদমতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ আগস্ট
বিজ্ঞাপন
সবুজ পাতার মাঝে ফুটে আছে হলুদ ফুল। বাঁশবাড়িয়া, কামারখন্দ, সিরাজগঞ্জ, ২৩ আগস্টবীজতলা থেকে ধানের চারা তুলছেন কিষানি। আলুটিলা, রাঙামাটি, ২৩ আগস্টমানিকগঞ্জে প্রথমবারের মতো ‘রোবো অ্যান্ড সায়েন্স কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। কার্নিভ্যালে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিশুশিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবট, বিজ্ঞান প্রকল্প ও কোডিংভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করে। গোলড়া, মানিকগঞ্জ, ২৩ আগস্ট
বাঙালি নদীতে মাছ ধরতে নেমেছেন তাঁরা। হুয়াকুয়া, সোনাতলা, বগুড়া, ২৩ আগস্ট ঝোপঝাড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কানাকুয়া পাখিটি। এরা সাধারণত ছোট সাপ, ব্যাঙ ও ইঁদুর শিকার করে খায়। গোয়ালকান্দি, ফরিদপুর, ২৩ আগস্টফেরিওয়ালার কাছ থেকে বেছে বেছে মাটির পাতিল কিনছেন কয়েকজন নারী। শাহানবান্দা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ আগস্টজমিতে রোপণের জন্য বাড়ির পাশে বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন কৃষক নুরুল শেখ। আলালপুর, ফরিদপুর, ২৩ আগস্টসাইকেলে করে প্লাস্টিকের হরেক রকমের পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা। মালনীছড়া, সিলেট, ২৩ আগস্টমহাসড়কের পাশে শুকাতে দেওয়া হয়েছে তাঁতের সুতা। এসব সুতা দিয়ে তৈরি হয় পাবনার ঐতিহ্যবাহী তাঁতের লুঙ্গি। জালালপুর, পাবনা, ২৩ আগস্টবিদ্যুতের তারের ওপর বসে আছে পাখিটি। বৈরাগীরচালা, শ্রীপুর, গাজীপুর, ২৩ আগস্টসকালের সূর্য উঠতেই শুরু হয়ে গেছে দিনমজুরদের কাজ। গোধূলিবেলায় কাজ শেষে তাঁরা মজুরি হিসেবে পান ৪০০ থেকে ৫০০ টাকা। লস্করপুর, পাবনা, ২৩ আগস্ট পাহাড়ে উৎপাদিত কাঁচা-পাকা কলার কাঁদি ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এসব কলা পাহাড়ি এলাকা থেকে নেওয়া হবে মহেশখালী এলাকায়। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২৩ আগস্টউপজেলার দক্ষিণগ্রামের বিলটি বাহারি পদ্মে বর্ণিল। বুড়িচং, কুমিল্লা, ২৩ আগস্টআতাই নদের পাড়ের বালুর ছোট্ট মাঠে পড়ন্ত বিকেলে ফুটবল খেলায় মগ্ন শিশু-কিশোরেরা। মল্লিকপুর, তেরখাদা, খুলনা, ২৩ আগস্ট জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। চাঁদপুরা, বরিশাল, ২৩ আগস্ট