রংপুরে ১৫তম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান ফটকের সামনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ১২ অক্টোবরগাড়ি থামিয়ে বিএনপি নেতা-কর্মীদের নামিয়ে দেওয়ার পর হেঁটে সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছে নেতা-কর্মীরা। চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে যাচ্ছেন তাঁরা। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১২ অক্টোবর
বিজ্ঞাপন
সিলেটে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। আশ্বিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন লোকজন। বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছেন চালক। যাত্রী প্লাস্টিকের পর্দা দিয়ে নিজের হাতের ছাতা মেলে ধরেছেন চালকের মাথায়। চৌহাট্টা, সিলেট, ১২ অক্টোবর
বিজ্ঞাপন
রাঙামাটির বড়াদম-কাপ্তাই সড়কের প্রশস্তকরণ প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। বেহাল অবস্থা সড়কের। যানবাহন চলাচলে দুর্ভোগ ও ঝুঁকি বেড়েছে। বড়াদম মোরঘোনা এলাকা, রাঙামাটি, ১২ অক্টোবর প্লাস্টিকের নানা রঙের ফুল ও হাওয়াই চরকি শিশুদের কাছে বেশ পছন্দের। তা নিয়ে বিক্রির জন্য বেরিয়ে পড়েছেন ফেরিওয়ালা রাসেল আহমদ। চা-বাগানের মেঠোপথ ধরে চরকি ও ফুল নিয়ে হাঁটছেন তিনি। প্রতিটি ফুল ও চরকি বিক্রি করেন ১০ টাকা করে। দলদলি চা-বাগান, সিলেট, ১২ অক্টোবরবাড়ির সামনে রাস্তার এক পাশে পাঁপড় রোদে শুকাতে দিচ্ছে দুই বোন। ১০০ পাঁপড় শুকানোর বিনিময়ে তারা মজুরি পায় ২৫ টাকা। গোয়ালন্দ বাজার ঘোষপট্টি, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ অক্টোবরডেঙ্গু জ্বরে আক্রান্ত ছয় বছরের শিশু তাওহিদা ইসলাম ইশা মণি। মালিবাগের সিপাইবাগে তাদের বাসা। ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছে শিশুটি। মশারির ভেতর মুঠোফোনে কার্টুন দেখে সময় পার করছে সে। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ১২ অক্টোবরখাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএসের ট্রাক থেকে সুলভ মূল্যে বিক্রি করা চাল কিনতে ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁরা। মুগদা, ঢাকা, ১২ অক্টোবরশীতের সবজি মুলার পরিচর্যা করছেন কৃষকেরা। প্রতিদিন মাঠে কাজ করে ৪০০ টাকা মজুরি পান তাঁরা। শেখেরকোলা গ্রাম, বগুড়া, ১২ অক্টোবরবেগুন ও লালশাকের খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। খামারকান্দি গ্রাম, বগুড়া, ১২ অক্টোবরনিকলী-করিমগঞ্জের সড়কটি বেহাল অবস্থা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক, কিশোরগঞ্জ, ১২ অক্টোবরকদম ফুল হাতে আনন্দে মেতেছে শিশুরা। ভাজনডাঙ্গা, ফরিদপুর, ১২ অক্টোবরপদ্মা নদীর চরগুলোয় ফুটেছে শুভ্র কাশফুল। নীল আকাশে সাদা মেঘ আর চরের বুকে ফুটে ওঠা কাশফুল মুগ্ধ করে অনেককেই। কোমরপুর, পদ্মাঘাট, পাবনা, ১২ অক্টোবর