একঝলক ( ১০ আগস্ট ২০২৩)

গাদাগাদি করে শিশুশিক্ষার্থীরা রিকশাভ্যানে বিদ্যালয়ে যাচ্ছে। রংপুর শহরতলির হাজীরহাট এলাকা, ১০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-পহরচাঁদা সড়ক এখনো পানির নিচে। সরাসরি যান চলাচল বন্ধ কয়েক দিন। কুতুববাজার এলাকা, ১০ আগস্ট
তিন দিন ধরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎ নেই। তাই মুঠোফোন চার্জ দিতে পারেননি লোকজন। স্থানীয় লোকজন জেনারেটর কিনে এলাকার লোকজনকে বিনা মূল্যে মুঠোফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন। সাতকানিয়া পৌরসভার সামিয়ারপাড়া এলাকা, চট্টগ্রাম, ১০ আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে বই কিনছে স্কুলের শিক্ষার্থীরা। বিদ্যানিকেতন হাইস্কুল প্রাঙ্গণে, ভূঁইয়ার বাগ, নারায়ণগঞ্জ, ১০ আগস্ট
১৭ আগস্ট থেকে শুরু এইচএসসি পরীক্ষা।  কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে খাতা  নিয়ে যাচ্ছে বিভিন্ন কেন্দ্রের কর্তৃপক্ষরা। ১০ আগস্ট
সিলেট নগরের ব্যস্ততম সড়ক এটি। সড়কের পাশে নির্মাণসামগ্রী ও যানবাহন পার্কিং করায় সড়কে প্রতিবন্ধকতার দেখা দিয়েছে। সিলেট নগরের বন্দরবাজার এলাকা, ১০ আগস্ট
বৃষ্টির পানিতে সড়ক ভরে গেছে কাদা ও পানিতে। সিলেট নগরের কালীঘাট সড়ক, ১০ আগস্ট
পানচাষি নিজেই পান নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। রংপুর সদর উপজেলার পানবাজার এলাকা। ১০ আগস্ট
এলাকায়  ঘুরে ঘুরে পাটের তৈরি দোলনা এবং কাপড়ের তৈরি হাতপাখা বিক্রি করেন তিনি। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রাম। ১০ আগস্ট
নদ-নদী খাল-বিলে বর্ষার নতুন পানি। সেই পানিতে রয়েছে মাছের আনাগোনা। মাছ ধরার উপকরণ চাই মাগুরা থেকে সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দা। বদরপুর এলাকা, কৈজুরী, সদর উপজেলা ফরিদপুর। ১০ আগস্ট
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের চার নারী ফুটবলারের ওপর হামলা, মারধর, হেনস্তা ও হুমকির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ পাথরঘাটা ও বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ। পাথরঘাটা প্রেসক্লাবের সামনে, ১০ আগস্ট
কয়েক দিনের টানা বৃষ্টিতে মানুষ বের হতে পারেননি ঘর থেকে। বৃষ্টি কমে যাওয়ায় নিজের খেতের ফসল তুলে বিক্রি করতে রাঙামাটি শহরে রওনা হয়েছেন এক চাষি। রাঙামাটি সদরের মানিকছড়ি মুখ এলাকা। ১০ আগস্ট
টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশের নিরাপত্তা দেয়াল ধসে গেছে। এতে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে যানবাহনকে। রাঙামাটি কাপ্তাই বড়াদম সড়কের মোরঘোনা এলাকা। ১০ আগস্ট
সন্তানকে বিদ্যালয়ে দিয়ে সময়টাকে কাজে লাগাতে বিদ্যালয় চত্বরে বসে চট দিয়ে তৈরি করছেন আসন। এর ওপর উলের সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। হিন্দুধর্মাবলম্বীরা পূজার সময় সাধারণত এমন আসনে বসে থাকেন। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকা, ফরিদপুর। ১০ আগস্ট
টানা চার দিনের জলাবদ্ধতায় নগরের মূল সড়কের পাশাপাশি বিভিন্ন সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষণে এসব রাস্তাঘাটের কোথাও পিচ উঠে গেছে, কোথাও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কের এই বেহাল দশায় কষ্ট নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের বহদ্দারহাটে। ১০ আগস্ট
নদীতে ট্রলারে চলাচলের সময় দুর্ঘটনায় প্রায়ই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। তারপরও ঝুঁকি নিয়ে ট্রলারে গাদাগাদি করে পারাপার হন শ্রমজীবী মানুষেরা। শীতলক্ষ্যা নদী, সেন্ট্রাল ঘাট, নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল, ১০ আগস্ট