একঝলক (২৬ ডিসেম্বর, ২০২২)

শীত এলেই অস্থায়ী শীতের পিঠার দোকান বসে শহরের অলিগলিতে। মুখরোচক এসব পিঠা অনেকেই কিনে খায়। বড় মসজিদের সামনে, ময়মনসিংহ। ২৬ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
করোনার অমিক্রন ধরনের উপধরণ বিএফ-৭-এর সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য ও ইমিগ্রেশন বিভাগ। চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম চলছে। ২৬ ডিসেম্বর
সন্ধ্যার ঠিক আগমুহূর্তের সময়কে গোধূলি বলা হয়। কারণ, এ সময়ে গরু ধুলা উড়িয়ে গোয়ালে ফেরে। ছবিটি যেন তার যথার্থ উদাহরণ। পদ্মাঘাট, পাবনা। ২৬ ডিসেম্বর
নিয়মনীতির তোয়াক্কা না করে পদ্মা নদীর বুকেই ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ভাটা। কয়লার পরিবর্তে অবৈধভাবে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি ও কাঠ। ব্যবহৃত হচ্ছে অবৈধ টিনের চিমনিতে। পদ্মা নদীর এপারে কুষ্টিয়ার সীমানা হওয়ায় পাবনা প্রশাসন সেখানে কোনো অভিযান চালায় না। এ জন্য বহাল তবিয়েতে চলছে এমন অনেক অবৈধ ভাটা। বায়ুদূষণের পাশাপাশি ফসলের ক্ষতি ও পরিবেশদূষণ হচ্ছে প্রতিনিয়ত। পদ্মাঘাট, পাবনা। ২৬ ডিসেম্বর
সিলেট অঞ্চলে শীত জেঁকে বসেছে। বৃষ্টি-কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রতিদিনই বেড়ে চলেছে। এতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। শীতের সকালে শিশুকে কোলে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন এক মা। দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকা, সিলেট। ২৬ ডিসেম্বর
মেঘনা নদীর মধ্যে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী ট্যাংকার ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে রোববার ভোরে ডুবে গেছে। এখনো জাহাজটি উদ্ধার সম্ভব হয়নি। তেল বের হয়ে পানিতে ভেসে জলজ প্রাণি ও উদ্ভিদের ক্ষতির আশঙ্কা। পূর্ব মেঘনা নদী, সদর উপজেলা, ভোলা, ২৬ ডিসেম্বর
শীতের সকালে জবুথবু হয়ে সাইকেলে করে পাটকাঠি বিক্রি করতে বেরিয়েছেন এই বৃদ্ধ। কেরানিহাট, রংপুর। ২৬ ডিসেম্বর
ঘন কুয়াশায় পঞ্চমবারের মতো দৌলতদিয়া ও পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। তাই দৌলতদিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে ফেরি। গোয়ালন্দ, রাজবাড়ী। ২৬ ডিসেম্বর
কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর হ্রদে শীতের পাখির আনাগোনা বেড়েছে। নাজিরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ। ২৬ ডিসেম্বর। ছবি: জাহিদুল করিম
প্রতিবারের মতো বছরের প্রথম দিনেই বই হাতে উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় কোটি শিক্ষার্থী। মাত্র কয়েক দিন পরই সেই মহোৎসবের দিন। শিক্ষাপ্রতিষ্ঠানে বই সময়মতো পৌঁছে দিতে তাই ব্যস্ত সময় পার করছেন মাতুয়াইল এলাকার বিভিন্ন প্রিন্টিং প্রেসের কর্মীরা। মাতুয়াইল, ঢাকা। ২৬ ডিসেম্বর