পৌরসভার স্তূপ করা আবর্জনার ওপর উড়ছে বক ও শালিক। বাঘোপাড়া, বগুড়া, ৮ অক্টোবরসপ্তাহে সবজির এই হাটটি বসে প্রতি শনি ও মঙ্গলবার। এ দুই দিন ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে যান উপজেলার বিভিন্ন বাজারে। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
জুমে ফসল তুলতে যাচ্ছেন এক নারী। পরিহ্লামোন, বিলাইছড়ি, রাঙামাটি, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ছাদে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। তেলিবাজার এলাকা, দক্ষিণ সুরমার, সিলেট, ৮ অক্টোবরঢাকা-সিলেট মহাসড়কে নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে সিএনজিচালিত অটোরিকশা। তেলিবাজার এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৮ অক্টোবরপ্রকৃতিকন্যাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং। ভ্রমণকে স্মরণীয় করে রাখতে পর্যটকদের অনেকে ফেরার সময় বিভিন্ন খোদাই করা নকশার পাথর কেনেন। পর্যটকদের পছন্দমতো নকশা আর লেখা পাথরে খোদাই করে লিখে দেন বিক্রেতারা। প্রতিটি পাথর বিক্রি হয় ১০০ থেকে ৫০০ টাকায়। জাফলং, সিলেট, ৭ অক্টোবরসারা দেশে ৭ থেকে ২৮ অক্টোবর টানা ২২ দিন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিপণন করা নিষেধ। আর তাই নগরের মৎস্য অবতরণকেন্দ্রের আড়তগুলো বন্ধ। এটি মৎস্য অবতরণকেন্দ্র হলেও মূলত ইলিশের আড়ত নামে পরিচিত। পোর্ট রোড, বরিশাল, ৮ অক্টোবরশীত আসতেই চাহিদা বেড়ে যায় লেপ-তোশকের। শীত শুরুর আগেই লেপ তৈরিতে ব্যস্ত কারিগরেরা। বারপাড়া, কুমিল্লা, ৮ অক্টোবররাজধানীতে ঘন ঘন বিদ্যুৎ–বিভ্রাট থেকে রক্ষা পেতে জেনারেটর কিনছেন অনেকেই। নবাবপুর, ঢাকা, ৮ অক্টোবরময়মনসিংহের গৌরীপুরে একটি সজারু পাওয়া যায়। অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার জন্য বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সজারুটি। গিধাউষা, গৌরীপুর, ময়মনসিংহ, ৮ অক্টোবরপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস তৈরি করা হচ্ছে। তৈরির পর সেগুলো শুকাতে দিচ্ছেন কয়েক তরুণ। আচাই মহাজনপাড়া, পানছড়ি, খাগড়াছড়ি, ৮ অক্টোবরবাড়িঘর পরিষ্কারের কাজে ব্যবহৃত ঝাড়ু বিক্রি করেন আলী হোসেন। প্রতিটি ঝাড়ু ৫০-৬০ টাকায় বিক্রি করেন তিনি। মেন্দিবাগ, সিলেট, ৮ অক্টোবর পশ্চিম আকাশে সূর্য ডুবছে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো এসে পড়েছে বড় নয়াগাঙ নদীতে। সেখানে ছোট নৌকায় মাছ ধরছেন এক মৎস্যশিকারি। জৈন্তাপুর, সিলেটে, ৭ অক্টোবরইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই অবসরে ইলিশ ধরার ট্রলার পাড়ে উঠিয়ে ইঞ্জিন খুলছেন দুই মৎসশিকারি। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৮ অক্টোবরমনমাতানো অ্যাডেনিয়াম ফুল ফুটেছে। ডুলিপাড়া, কুমিল্লা, ৮ আক্টোবরকালো মাথা বেনেবউ পাখি। উড়ে উড়ে খাবার সংগ্রহ করার পর ডালে বসে সেই খাবার খাচ্ছে। মূল খাবার এদের শুঁয়াপোকা ও এ–জাতীয় রসাল পোকা, অন্যান্য পোকামাকড়, ফল, ফুলের মধুরেণু। মালগ্রাম, বগুড়া, ৮ অক্টোবর