জাগ দেওয়া পাট তুলছেন এক ব্যক্তি। সাদুল্যাপুর কোল, পাবনা, ১৭ আগস্ট প্রচণ্ড গরমে নদীর পানিতে গা ডুবিয়ে রেখেছে মহিষের দল। লোভাছড়া নদী, কানাইঘাট, সিলেট, ১৮ আগস্টগবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য নৌকা নিয়ে চলনবিলে যাচ্ছেন এক ব্যক্তি। সিংড়া, বগুড়া, ১৮ আগস্টকড়া রোদ ঠেকাতে শিশুর মাথায় কাপড় দিয়ে রেখেছেন মা। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ১৮ আগস্ট
বিজ্ঞাপন
মাছ ধরার ফাঁদ ভ্যানে ভরে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চলনবিল, সিংড়া, নাটোর, ১৮ আগস্টসাতসকালে মাছের বাজারে ক্রেতাদের ভিড়। প্রেসক্লাব এলাকা, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
বিজ্ঞাপন
সেতুর ওপর ভুট্টা শুকাতে দেওয়া হচ্ছে। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৮ আগস্টঘোড়া দিয়ে জমিতে হালচাষ শেষে বিলের পানিতে গোসল করানো হচ্ছে। কামারেরচর, শেরপুর, ১৮ আগস্টরাঙামাটি সদরের জীবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকসহ আসবাব ভেঙে দিয়েছে বুনো হাতির দল। জীবতলী, রাঙামাটি, ১৮ আগস্টজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টেকনাফে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর, টেকনাফ, ১৮ আগস্টজুম থেকে তোলা শাকসবজি-ফলমূল সড়কের পাশে সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতা। কামিলা ছড়ি, রাঙামাটি, ১৮ আগস্ট পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় ফরিদপুরের পালপাড়া এলাকার বাসিন্দাদের। ফরিদপুর, ১৮ আগস্টমাঠে গরু চরাচ্ছেন এক বয়স্ক ব্যক্তি। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৮ আগস্ট কুমিল্লার টমছমব্রিজ থেকে নন্দনপুর (কোটবাড়ী বিশ্বরোড) সড়কটি খানাখন্দ আর গর্তে ভরা। বৃষ্টি হলেই সড়কে কাদাপানি জমে যায়। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দৌলতপুর, কুমিল্লা, ১৮ আগস্টবিলে ধুয়ে রাখা পাট আনার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে কয়েকটি শিশু। সুজানগর, পাবনা, ১৭ আগস্টবস্তায় ধান ভরে ট্রাকে তোলায় ব্যস্ত শ্রমিকেরা। সিংড়া গোহাটি, নাটোর, ১৮ আগস্টশের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান ফটকে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বৃষ্টির পানি জমে সেখানে মশা জন্ম নিচ্ছে। বান্দ রোড, বরিশাল, ১৮ আগস্টমৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে পুকুরে মাছের পোনা ছাড়া হয়। সদর উপজেলা পরিষদ, চাঁদপুর, ১৮ আগস্টপ্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। মূল্যায়নে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ১৮ আগস্ট