সেন্ট মার্টিন দ্বীপের বাজারে বিক্রির জন্য ঝোলানো শুঁটকি। পর্যটকেরা অনেকেই এখান থেকে শুঁটকি কেনেন। চিলমারী নদীবন্দরে ভিড়েছে বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’।
বিজ্ঞাপন
কীর্তনখোলা নদীর তীরে বাঁধের ওপর গড়ে উঠেছে অবৈধ দোকান। এসব দোকান থেকে নদীতে ফেলা হচ্ছে আবর্জনা। ফলে দূষণ বাড়ছে নদীতে। স্টিমারঘাট, বরিশাল নগর, ১৬ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
হলুদ ফুলে ভরা শর্ষেখেত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া এলাকা থেকে তোলা। ব্যাঙের ছাতার মতো যেখানে–সেখানে ফসলি জমি বা আবাসিক এলাকায় গড়ে উঠছে ইটভাটা। এতে পরিবেশদূষণের পাশাপাশি কমছে বন ও কৃষিজমি। দক্ষিণ চর আশুতোষপুর, দোগাছী, পাবনা, ১৫ ফেব্রুয়ারি।ধান-চাল পরিবহনে পাটের বস্তার ব্যবহার চলে সারা বছর। বিভিন্ন এলাকা থেকে এসব বস্তা সংগ্রহ করে পাইকারি বিক্রি করা হয় মিল ও কলকারখানায়। বিসিক সড়ক, পৈলানপুর, পাবনা, ১৫ ফেব্রুয়ারি। ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বিভাগ। আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনে। ১৫ ফেব্রুয়ারি। কলকারখানার রাসায়নিক মেশানো পানি সরাসরি যাচ্ছে বুড়িগঙ্গা নদীতে। সম্প্রতি শ্যামপুর লঞ্চঘাট এলাকা থেকে তোলা। অমর একুশে বইমেলাতে বইপ্রেমীদের ভিড়। ১৫ ফেব্রুয়ারি। বইমেলায় এসেছে শিশুটি। ন্যায্যমূল্যে টিসিবি পণ্য কিনতে সকাল থেকে ভিড় করেছে নিম্ন আয়ের লোকজন। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায়। ১৬ ফেব্রুয়ারি। পাইকারি বাজারে নানা জাতের বরই বিক্রি হচ্ছে। ছবিটি রংপুর নগরের সিটি বাজার থেকে তোলা। মাল বহন ও জমি চাষের কাজে ঘোড়া ব্যবহার করেন টুটুল। অভয়নগর, যশোর, ১৬ ফেব্রুয়ারি। নড়াইলে প্রথম আলো-শিখো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। নড়াইল শিল্পকলা একাডেমি, ১৬ ফেব্রুয়ারি।শিখো ও প্রথম আলো আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাস। ফরিদপুরের গোপালগঞ্জ শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তন থেকে তোলা। ১৬ ফেব্রুয়ারি। নড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জন্য প্রথম আলো-শিখো আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা। নড়াইল শিল্পকলা একাডেমি, ১৬ ফেব্রুয়ারিশুকনো মৌসুমে সিলেটের বৃহত্তম সুরমা নদীর বিভিন্ন স্থানে পানি কমে যায়। নদীর বুকে চর জেগে ওঠে। নদীর বিভিন্ন স্থানে হাঁটুপানি। পানি কম থাকায় হেঁটে নদীর ওপার থেকে এপারে আসছে দুই শিশু। কালিঘাট এলাকা, সিলেট, ১৬ ফেব্রুয়ারিমোংলা নদীতে প্রতিটি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মামার ঘাট, মোংলা, ১৬ ফেব্রুয়ারিপাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করছে ত্রিপুরা জনগোষ্ঠীর এক শিশু। রুইলুই ত্রিপুরা পাড়া, সাজেক, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৃষ্ণ রাইকে ছাত্রলীগের মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের দক্ষিণ ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করে ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৬ ফেব্রুয়ারিশিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেন রাজশাহী বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন খান। জোহা চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ ফেব্রুয়ারিচিত্রশিল্পী দিনা জামানের গায়ের সাদা পোশাক যেন ছিন্নমূল শিশুদের আর্ট পেপার। ‘বাক্সের বাইরে’ কর্মশালায় শিশুরা ইচ্ছেমতো ছবি এঁকেছে। শিশু পল্লী প্লাস ক্যাম্পাস, টেংরা গ্রাম, শ্রীপুর, গাজীপুর, ১৬ ফেব্রুয়ারিএলাকার নালার ভেতর দিয়ে গ্যাসের লাইন রয়েছে। ওই লাইনে লিকেজ রয়েছে। আবার বাড়িগুলোর সেপটিক ট্যাংকের পাইপের লাইন নালার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে লিকেজ হওয়া গ্যাসের পাইপের মাধ্যমে সেপটিক ট্যাংকে জমা হয়েছে। সেই সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয় বুধবার রাতে। এতে একটি আধা পাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে আটজন আহত হয়েছেন। বলিরহাট আবদুর রউফ সড়ক, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারিমহাখালী থেকে গুলশান–১–এ যাওয়ার সড়কে পয়োনিষ্কাশন লাইন স্থাপন ও সড়ক বিভাজনের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এতে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিতুমীর কলেজের সামনে, মহাখালী, ঢাকা, ১৬ ফেব্রুয়ারিগ্যাস–সংকটের কারণে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ‘লাইনে গ্যাস নাই’ সাইনবোর্ড দিয়ে রেখেছে। মহাখালী, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দলীয় সংগীত পরিবেশন করছেন সুরচর্চা কেন্দ্রের শিল্পীরা। রংপুর, ১৬ ফেব্রুয়ারিমাছের মাথা ও লেজের অংশ মিলিয়ে এক ভাগ করে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে, তা কিনতে এসে দরদাম করছেন এক ক্রেতা। কাপ্তান বাজার, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি