চেংগাড়া গ্রামে প্রতিবারের মতো এবারও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের নারী-পুরুষ, শিশু সবাই অংশ নেয়। এই প্রতিযোগিতার একটি পর্ব ছিল মার্বেল খেলা। এ খেলায় প্রতিযোগীদের প্রত্যেককে কোলের ওপর রাখা প্লেট থেকে ১০টি মার্বেল মাথার ওপরে প্লেটে রাখতে হয়। গাংনী, মেহেরপুর, ৩ জানুয়ারিনদীতে মাছ শিকারের আশায় বসেছে একঝাঁক পানকৌড়ি ও বক। ধনপুর, ইটনা কিশোরগঞ্জ, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে পরম আরাধ্য ব্যক্তিত্ব সাধু আন্তনীর তীর্থোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও নভেনা প্রার্থনার পর আজ সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হয় এ তীর্থোৎসব। কালীগঞ্জ, গাজীপুর, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
শেরপুরের ঝিনাইগাতীতে উৎপাদিত রঙিন ফুলকপি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক শফিকুল ইসলাম। পূর্ব পাড়া, বনগাঁও, শেরপুর, ৩ জানুয়ারিতরলীকৃত গ্যাস ভর্তি করার জন্য খালি সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। শিরোইল কলোনি, রাজশাহী, ৩ জানুয়ারিফারাজ হোসেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নীলফামারী সদর উপজেলায় পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ইটাখোলা, নীলফামারী, ৩ জানুয়ারিপুরুষের পাশাপাশি ইটভাটায় কাজ করেন নারী শ্রমিকেরা। দিন শেষে ৪০০-৫০০ টাকা পর্যন্ত মজুরি পান তাঁরা। চৈতন্যের হাট, মিরসরাই, ৩ ফেব্রুয়ারিশিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ সিলেট জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, সিলেট, ৩ ফেব্রুয়ারিঅনেকটা ঝুঁকি নিয়ে গাছের ডালে মাইক লাগাচ্ছেন এক ডেকোরেটরকর্মী। এরুইল পলিবাড়ী, বগুড়া সদর, ৩ ফেব্রুয়ারিবগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে পরাজয়ের পর গ্রামবাসীদের সঙ্গে দেখা করছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মুরইল, কাহালু, বগুড়া, ৩ ফেব্রুয়ারিতিস্তার চরের অন্যতম বাহন ঘোড়ার গাড়ি। আলালচর, গঙ্গাচড়া, ৩ ফেব্রুয়ারিরাঙামাটির পলওয়েল পার্কের ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড়। রাঙামাটি, ৩ ফেব্রুয়ারিমাছ শিকারের আশায় শিমুলগাছের ডালে বসে আছে একটি মাছরাঙা। সরকারি উচ্চবিদ্যালয়, রাঙামাটি, ৩ ফেব্রুয়ারিঐতিহাসিক হার্ডিঞ্জ রেলসেতু ও লালন শাহ সেতু। তার ওপারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি দেখা যায়। পদ্মা নদীর ভেড়ামারা প্রান্ত, ৩ ফেব্রুয়ারিসাইকেলের পুরোনো চাকা দিয়ে খেলায় মেতেছে দুই শিশু। শুভপুর, কুমিল্লা, ৩ ফেব্রুয়ারিবৈদ্যুতিক তারে বসেছে এক জোড়া ঘুঘু পাখি। রামঘাট, কুমিল্লা, ৩ ফেব্রুয়ারিমরা নদীর খালে পাতা জাল থেকে মাছ ছাড়িয়ে নিচ্ছেন জেলে মঙ্গল সরদার। নতুনপাড়া, উজানচর গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ ফেব্রুয়ারিজমে উঠেছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা। বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড়। জিইসি কনভেনশন হল, চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারিরাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘এন্টি জ্যু মুভমেন্ট অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন চিড়িয়াখানা বন্ধের দাবিতে সমাবেশ করে। শাহবাগে, ৩ ফেব্রুয়ারিরাজধানীর বাবুবাজার সেতুর এক পাশে প্রতি শুক্রবার বিকেলে বসে হলিডে মার্কেট। দুই পাড়ের বাসিন্দারাই সাপ্তাহিক ছুটির দিনে এখানে কেনাকাটা করতে আসেন। বাবুবাজার, ৩ ফেব্রুয়ারিঢাকা আর্ট সামিটে শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। জাতীয় শিল্পকলা, ৩ফেব্রুয়ারিঅমর একুশে বইমেলায় বই হাতে এক শিশুর উল্লাস। সোহরাওয়ার্দী উদ্যান, ৩ ফেব্রুয়ারিবইমেলার শিশু চত্বরে সিসিমপুরে আনন্দে মেতেছে শিশুরা। সোহরাওয়ার্দী উদ্যান, ৩ ফেব্রুয়ারি