বৃষ্টিস্নাত গোলাপি অলকানন্দা ফুল। নজিরের হাট, রংপুর, ১০ আগস্টপথের ধারে লেবু বিক্রি করতে বসেছেন এক বিক্রেতা। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ১০ আগস্ট
বিজ্ঞাপন
গাছের ডালে বসে আছে একটি শালিক। পাবলা, খুলনা, ১০ আগস্ট
বিজ্ঞাপন
বাজারে লাগা আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেবারহাট, নোয়াখালী, ১০ আগস্টজলাশয়ের পাশে বসে আছে একটি বক। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১০ আগস্টপুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার জন্য হলে প্রবেশ করছেন নারী প্রার্থীরা। হাবেলি গোপালপুর, ফরিদপুর, ১০ আগস্টজলাশয়ে মাছ ধরতে যাচ্ছেন এক জেলে। লাহিড়ীহাট, রংপুর, ১০ আগস্টমাছের খোঁজে পুকুরে নেমেছেন জেলের দল। মটুকপুর, রংপুর, ১০ আগস্ট।বিক্রির জন্য তাল নিয়ে বাজারে যাচ্ছেন একজন। নতুনবাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১০ আগস্টমাথায় করে ইট নেওয়ার কাজ করছেন শ্রমিকেরা। ডিক্রির চর, ফরিদপুর, ১০ আগস্টবর্ষার পানিতে পদ্মা নদী টইটম্বুর, খেপলা জালে নদীতে মাছ ধরতে নেমেছেন সুকুমার হালদার। বরাট, রাজবাড়ী, ১০ আগস্টচরের জমিতে কাজ শেষে বাড়ির গবাদিপশুর খাবার কাঁচা ঘাস নিয়ে ফিরছেন এক কৃষক। পদ্মা ঘাট, পাবনা, ১০ আগস্টপথের ধারে সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে ল্যান্টানা ফুল। স্থানীয় মারমা ভাষায় এটা সুং পাইং হ্লা নামে পরিচিত। বালাঘাটা, বান্দরবান, ১০ আগস্টপিলারের ওপর বসে রোদ পোহাচ্ছে গিরগিটি। তংপ্রু, বান্দরবান, ১০ আগস্টগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন। প্রেসক্লাব, খুলনা, ১০ আগস্টআইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে রংপুরে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। ধাপ, রংপুর, ১০ আগস্টবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার আধুনিকায়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। নথুল্লাবাদ, বরিশাল, ১০ আগস্টব্যস্ত সড়কের একপাশে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হয় যানবাহন। সংকুচিত সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। কদমতলী, সিলেট, ১০ আগস্ট ১৯. ফেনী বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। ধলিয়া, ফেনী, ১০ আগস্ট। ছবি: প্রথম আলোমোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত মালামাল বহন করছেন দুই আরোহী। শাহবাগ, ঢাকা, ১০ আগস্টডেঙ্গুতে আক্রান্ত শিশু নূরা মনির প্লাটিলেট নেমে এসেছে মাত্র সাত হাজারে। পরীক্ষার সেই প্রতিবেদন হাতে পেয়ে হতবিহ্বল হয়ে পড়েন স্বজনেরা। সম্প্রতি রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ১০ আগস্ট