বর্ষায় ফুটে আছে হলুদ রঙের ফুল। কাকনি, ময়মনসিংহ, ১ আগস্টআমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। কয়রা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ আগস্ট
বিজ্ঞাপন
লতাজুড়ে ফুটে আছে নীল পারুল ফুল। রাঙাদ্বীপ কাটাছড়ি, রাঙামাটি, ১ আগস্ট
বিজ্ঞাপন
প্রায় হারিয়ে যেতে বসেছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। টিকে থাকার লড়াইয়ে কাজ করে যাচ্ছেন কেউ কেউ। যন্ত্রাইল জালালচর ও বর্ধনপাড়া, নবাবগঞ্জ, ঢাকা, ১ আগস্টগাছ পাকা পেঁপে খেতে এসেছে বসন্তবাউরি পাখি। তঞ্চঙ্গ্যাপাড়া লিচুবাগান, রাঙামাটি, ১ আগস্টসাইকেলে হরেক রঙের প্লাস্টিকের গৃহস্থালিসামগ্রী নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন ভ্রাম্যমাণ এই বিক্রেতা। নৈহাটি, রূপসা, খুলনা, ১ আগস্টরূপসা নদীতে মাছ ধরা শেষে ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। জাবুসা, রূপসা, খুলনা, ১ আগস্টসূর্য ওঠার আগেই নীল মেঘে ঢেকে গেছে আকাশ। কুমড়া টিলা, রাঙামাটি, ১ আগস্টসবুজ পাতার আড়ালে দোল খাচ্ছে কাঁচা চালতা। আজমেরু, মৌলভীবাজার, ১ আগস্টধানের চারা রোপণের আগে তৈরি করে নিচ্ছেন এই কৃষক। কুমার ধনপাড়া, খাগড়াছড়ি, ১ আগস্টবিস্তীর্ণ মাঠজুড়ে ঝিঙেগাছে ফুটেছে হলুদ ফুল। ফুলের এই সমারোহ জানিয়ে দিচ্ছে নতুন ফলনের সম্ভাবনা। বাগমারা, কুমিল্লা, ১ আগস্টকয়েক দিনের টানা প্রখর রোদ ও গরমের পর সকালে সিলেটে নামে ঝিরিঝিরি বৃষ্টি। স্বস্তির এই বৃষ্টিতে ছাতা মাথায় পথ চলছেন নগরবাসী। জেল রোড, সিলেট, ১ আগস্টশ্রাবণের বিকেলে সূর্য ডোবার আগে রঙিন আলোর মায়া। সালুটিকর, সিলেট, ৩১ জুলাইদুর্ঘটনার ঝুঁকি থাকলেও মালবোঝাই টমটমের ওপর বসে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। মরিচখালী সড়ক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১ আগস্টমৌসুম শেষেও জমজমাট নওগাঁর সাপাহারের আমের বাজার। সেখানে বিক্রি হচ্ছে গৌড়মতী, বারি-৪সহ বিভিন্ন নাবি জাতের আম। জিরো পয়েন্ট এলাকা, সাপাহার, নওগাঁ, ১ আগস্টবগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পড়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাক। কাজীপাড়া বউবাজার এলাকা, কাহালু, বগুড়া, ১ আগস্টদিনাজপুর শিল্পকলা একাডেমিতে গত ৩১ জুলাই সন্ধ্যায় মঞ্চস্থ হয় মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’বাজারে সবজির দাম চড়া, তাই ক্রেতাদের উপস্থিতিও কম। এর মধ্যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। পোর্ট রোড, বরিশাল, ১ আগস্ট