ধানখেতে নিড়ানি দিয়ে বাড়ি ফিরছেন কৃষক। তিনটিলা, সিলেট, ৩ অক্টোবর। প্রতি মঙ্গলবার বসে মাছ ধরার ফাঁদ (আনতা) বিক্রির হাট। আকারভেদে প্রতিটি ফাঁদ ৩০০ থেকে ৮০০ টাকা বিক্রি হয়। রামচন্দ্র বাজার, কুমিল্লা, ৩ অক্টোবর।
বিজ্ঞাপন
পথের ধারের বুনো লতানো গাছে বসেছে রঙিন প্রজাপতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৩ অক্টোবর।
বিজ্ঞাপন
ঘাস খাওয়ানোর জন্য হাওরে গরু নিয়ে এসেছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমার খালপাড়, সিলেট, ৩ অক্টোবর। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ফুটবল নিয়ে খেলায় মেতেছে শিশুরা। নোয়াগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ৩ অক্টোবরসিমেন্টের বস্তা খুলে ধুয়ে পরিষ্কার করেন ডালিম বেগম। ১০০টি বস্তা পরিষ্কার করলে ৫০ টাকা পান তিনি। এই বস্তা দিয়ে বাজারের ব্যাগ তৈরি হয়। ৬ নম্বর ঘাট, খুলনা, ৩ অক্টোবর। আগাম জাতের আমন ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। রণচণ্ডী, রংপুর, ৩ অক্টোবর। খাঁচায় কবুতর নিয়ে সাইকেলে করে গ্রামের পথে ঘুরে তা বিক্রি করেন এই ব্যক্তি। পাগলাপীর এলাকা, রংপুর, ৩ অক্টোবর। খামারে পালন করা হাঁসকে খাবার দিচ্ছেন এক কর্মী। ফকিরান এলাকা, রংপুর, ৩ অক্টোবর। শুরু হয়েছে পেঁয়াজ রোপণের মৌসুম। কৃষক ইউনুস সরদার তাঁর লোকজন নিয়ে পেঁয়াজ রোপণ করছেন। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ অক্টোবর। পাবনার পদ্মা নদীর চরে কলার আবাদ হয়। চর থেকে নৌকায় করে আনা কলা ট্রাকে তোলা হচ্ছে। পদ্মাঘাট, পাবনা, ৩ অক্টোবর।নদীতে খেপলা জাল মেরে মাছ ধরছেন এক ব্যক্তি। পদ্মাঘাট এলাকা, পাবনা, ৩ অক্টোবর।রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় নানা কাজে বাইরে বের হওয়া লোকজনকে। তেজগাঁও, ৩ অক্টোবর সড়কের মাঝখানে ম্যানহোলের ঢাকনা নেই। ঢাকনা না থাকায় আশপাশে ফুলের টব, বাঁশ ও ফিতা দেওয়া হয়েছে। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। ব্যস্ততম এই সড়কে ঘটতে পারে দুর্ঘটনা। জাকির হোসেন সড়ক, চট্টগ্রাম, ৩ অক্টোবরমৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানে শ্রমিক নেতাকে অপদস্থ করায় বাগানের এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। জুড়ী উপজেলা, মৌলভীবাজার, ৩ অক্টোবরখাবারের খোঁজে ডালে ডালে ঘুরছে ফড়িং। বাখরা বেলঘরিয়া গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ৩ অক্টোবরপোকামাকড় শিকারের জন্য ধানখেতের পিলারে বসে আছে ঘুঘু পাখি। লীলাপাড়া, সিলেট, ৩ অক্টোবরস্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ঝিরিঝিরি বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে দুই বোন নুসরাত ও নূরজাহান। বন্দরের সেলসারদী এলাকায়, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবর শরতের শুভ্র কাশফুলে ছেয়ে গেছে নদীর দুই পাড়। নদীতে জেগে থাকা চরে নৌকা ভিড়িয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। পদ্মাঘাট, পাবনা, ৩ অক্টোবরমা ময়না বেগমের সঙ্গে বাগান থেকে গাজরা ফুলের কলি তুলছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার। এসব কলি দিয়ে গাঁথা হবে মালা, লহর প্রভৃতি। পড়াশোনার পাশাপাশি পরিবারকে আর্থিক সহযোগিতা করতে এ কাজে যুক্ত হয় মারিয়া। প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা আয় হয় তাদের। বন্দরের সেলসারদী এলাকায়, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবরগবাদিপশুর খাবারের জন্য বিল থেকে কচুরিপানা সংগ্রহ করছেন এই ব্যক্তি। মধ্য নরসিংপুর এলাকা, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবরবিনা খরচে বিদেশে মর্যাদার সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে আওয়াজ ফাউন্ডেশন। জাতীয় প্রেসক্লাব, ৩ অক্টোবর