একঝলক (১৩ ফেব্রুয়ারি ২০২৬)

খড় সংরক্ষণের জন্য বেঁধে রাখছেন দুই নারী। এ খড় পরে ঘরের চালা ও গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা হবে। বাজুয়া, দাকোপ উপজেলা, খুলনা, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
নির্বাচন কমিশন ভবনে টাঙানো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখছেন সাংবাদিকেরা। আগারগাঁও, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখতে সংবাদপত্র পড়ছেন নগরবাসী। শান্তিনগর, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি। ছবি: মীর হোসেন
জলাধারের পাশে পুঁতে রাখা ডালে উড়ে এসে বসেছে সুঁইচোরা পাখি। বাজুয়া, দাকোপ উপজেলা, খুলনা, ১৩ ফেব্রুয়ারি
ফুটে আছে রক্তজবা ফুল। আলুটিলা, রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি
গরুর বদলে ঘোড়া দিয়ে হাল চাষ করে বোরো মৌসুমে জমি তৈরি করছেন এই কৃষক। দুবিলা, মচমইল, বাগমারা, রাজশাহী, ১৩ ফেব্রুয়ারি
এলপি গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন এই ব্যক্তি। ইটনা সদর, কিশোরগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি
ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। বেংনাই উত্তরপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী হওয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া, ১৩ ফেব্রুয়ারি
পলাশের ডালে বসে আছে জোড়া শালিক। নতুন পাড়া, রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি।
আগামীকাল পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে রংবেরঙের ফুল। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১৩ ফেব্রুয়ারি
চাষিদের কাছ থেকে পাইকারি দরে ফুলকপি কিনে ঢাকায় বিক্রি করতে নিচ্ছেন এই ব্যবসায়ী। শিবু, কাউনিয়া, রংপুর, ১৩ ফেব্রুয়ারি
ফাগুনকে বরণের বার্তা নিয়ে ফুটে আছে পলাশ ফুল। আর সেই ফুলে পাখির আনাগোনা বেড়েছে। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গোবিন্দা, পাবনা, ১৩ ফেব্রুয়ারি
নির্বাচনের পরদিন ফাঁকা রাজধানী। যাত্রাবাড়ী, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি