একঝলক (৫ সেপ্টেম্বর ২০২৬)

বৃষ্টিস্নাত মাধবীলতা ফুল। ধোপাখলা, ময়মনসিংহ, ৫ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে চাষের পাঙাশ মাছ। শিরোমণি বাজার, খুলনা, ৫ সেপ্টেম্বর
রেলিং থেকে এখনই টুপ করে পড়বে জমে থাকা বৃষ্টির ফোঁটা। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ সেপ্টেম্বর
হ্যাচারি থেকে এভাবে মাছের পোনা ভৈরব নদ পার করে নিয়ে যাচ্ছেন পোনা ব্যবসায়ীরা। শিরোমণি, খুলনা, ৫ সেপ্টেম্বর
মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চে রওনা হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য জোট। মাতুয়াইল, ঢাকা, ৫ সেপ্টেম্বর
পাকা ধানের ভালো ফলনে হাসি ফুটেছে জুমচাষি পাহাড়ি কিষানির মুখে। সীতাপাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় ঘুরছেন পর্যটকেরা। দীঘলিবাঁক, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
বাঁশের কঞ্চির ওপর বসে আছে ফড়িং। নুরুইল, বগুড়া, ৫ সেপ্টেম্বর
রাজশাহী-নাটোর পথে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা বাস টার্মিনাল, শিরোইল, রাজশাহী, ৫ সেপ্টেম্বর
মুলার খেত থেকে আগাছা তুলছেন এই কৃষক। নুরুইল, বগুড়া, ৫ সেপ্টেম্বর
চিরসবুজ পাতার ফাঁকে ফুটেছে লজ্জাবতী ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৫ সেপ্টেম্বর