সড়ক দুর্ঘটনায় একটি চলন্ত বাস উল্টে যায়। এ ঘটনায় ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৮ জুননীল পারুল ফুটে জানিয়ে দিচ্ছে বর্ষার আগমনী বার্তা। কাটাছড়ি, রাঙামাটি, ৮ জুনআনন্দের পৃথিবী, কাটা গাছের গুঁড়ি আর কাঠের তক্তাকে দোলনা বানিয়ে মেতে উঠেছে একদল শিশু। গাবতলা, খুলনা, ৮ জুনতাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তালের কদর বেড়েছে। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ৮ জুন
বিজ্ঞাপন
গ্রামের প্রায় প্রতিটি চায়ের দোকানেই দেখা যায় টেলিভিশন। সেখানে দেশ ও বিশ্বের খবর দেখে আড্ডায় মাতেন গ্রামীণ জনগণ। চাঁদের হাট, চরঘোষপুর, পাবনা, ৮ জুনগঙ্গাচড়া উপজেলার গজঘণ্ট এলাকা থেকে কাঁঠাল এনে শহরে বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। সুরভী উদ্যানের সামনে, রংপুর, ৮ জুন
বিজ্ঞাপন
বাড়ির পাশে একই মাচায় একসঙ্গে লাউ ও ঝিঙের চাষ করেছেন বাবা। সেখানে নষ্ট হয়ে যাওয়া একটি লাউ তুলছে ছেলে হোসাইন। চরঘোষপুর, পাবনা, ৮ জুনখামার থেকে দুই দিনের মুরগির বাচ্চা নিয়ে বিক্রি করছেন বিক্রেতা। বাবুপাড়া, রংপুর, ৮ জুনএই গরমে বেড়েছে ডাবের চাহিদা। তাই খুলনা থেকে ব্যবসায়ীরা ডাব এনেছেন রংপুরে। শিক্ষা অফিসের সামনে, রংপুর, ৮ জুনসাতসকালে বাড়ন্ত পাটখেতে নিড়ানিতে ব্যস্ত এক কৃষক। সাতশিমুলিয়া, বগুড়া, ৮ জুনমাচায় তুলে দেওয়া বাড়ন্ত কুমড়াগাছ। সেখানে আগাছা নিড়ানিতে ব্যস্ত এক কৃষক। দোবাড়িয়া, বগুড়া, ৮ জুনঘরের সিঁড়িতে বিশ্রামে বসেছে মা বিড়ালটি, সঙ্গে রয়েছে তার ছানারা। বাস্তুহারা, খুলনা, ৮ জুনটসটসে পাকা জাম। দৌলতপুর, খুলনা, ৮ জুনবুনো ফলে পতঙ্গ। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৮ জুনসুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ৮ জুনশ্রীমঙ্গল থেকে পাইকারি দরে লেবু কিনে আনা হয়েছে সিলেটে। শাহজালাল সেতু, সিলেট, ৮ জুনগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে শহরে কাজের খোঁজে যাচ্ছেন শ্রমিকেরা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ৮ জুনছোট নৌকায় করে নদী পারাপার করছেন শিশু ও স্থানীয় বাসিন্দারা। ক্যমলং, বান্দরবান, ৮ জুনবাড়ির উঠোনের সামনে মনের আনন্দে দোলনায় দুলছে দুই বোন। ভাঙ্গামুড়া,বান্দরবান, ৮ জুনটানা মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টিতে সিলেটে ফিরেছে বর্ষার আবহ। সকাল থেকে কয়েক দফা বৃষ্টির পর সুরমা নদীর ওপর নেমে আসে ধূসর মেঘের ছায়া। মেঘে আচ্ছন্ন আকাশের নিচে শান্ত সুরমা নদী। সুরমা নদী, মেন্দিবাগ, সিলেট, ৮ জুন