শীতকালে পানি কমে চর জাগায় পদ্মা নদীতে আটকে পড়েছে নৌকাটি। আগামী বর্ষা পর্যন্ত এখানেই থাকবে সেটি। পদ্মাঘাট, পাবনা, ২৫ ডিসেম্বরবাংলাদেশ, ভারত, তুরস্ক, ইতালি ও নেপাল—এই ৫ দেশের ৪৫ শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্ম দেখতে আসছেন অনেকেই। প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খুলনা জেলা শিল্পকলা একাডেমি, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
বাড়ি বাড়ি গিয়ে বাঁশ ও বেতের তৈরি ওরা ও কুলা বিক্রি করেন সিরাজুল ইসলাম। তিনি প্রতিটি ওরা ১২০ টাকায় বিক্রি করেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খাস খামার গ্রাম থেকে তোলা। ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সিলেট নগরের নয়াসড়ক এলাকার সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টান মিশন গির্জায় বড়দিন উদ্যাপন করতে আসেন ছোট-বড় সবাই। ২৫ ডিসেম্বরখ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রার্থনা শেষে গির্জায় আসা পুণ্যার্থীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও নেচে–গেয়ে আনন্দ করছেন। ময়মনসিংহ নগরের কৃষ্টপুর ক্যাথেড্রাল চার্চে। ২৫ ডিসেম্বরশীতকালে চর জেগেছে প্রমত্ত পদ্মার বুকে। চরের ঘাস খাওয়াতে সকালবেলায় গরুর পাল নিয়ে ছুটেছেন রাখাল। পদ্মাঘাট, পাবনা, ২৫ ডিসেম্বরস্ত্রীকে সঙ্গে নিয়ে রবিউল ইসলাম বাড়িতে বসেই হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করেন। প্রতিদিন হাওয়াই মিঠাই বিক্রেতারা এসে পাইকারি কিনে নিয়ে যান। গোয়ালখালী, খুলনা, ২৫ ডিসেম্বরউজানচর নলিয়াপাড়ার কালাম মেম্বারের বাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী বিজয় মেলা। মেলা কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন রকমারি ও তৈজস পণ্যের দোকান। পছন্দের জিনিস কেনাকাটাও করছেন অনেকে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ ডিসেম্বরখ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চার্চে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। সেন্ট মেরিস ক্যাথেড্রাল, কাকরাইল, ২৫ ডিসেম্বরআওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে নেতা–কর্মীদের ভিড়। ২৫ ডিসেম্বরইল মাছের পটকা শুকিয়ে চীনে রপ্তানি করা হয়। চীনা নাগরিকদের কাছে এটা সুস্বাদু খাবার। মানভেদে প্রতি কেজি পটকা শুঁটকির দাম ৬ হাজার থেকে ৪০ হাজার টাকা। ফিশারিঘাট, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বরদুই দিন পর ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল চালু হতে যাচ্ছে। শেষ সময়ে স্টেশনের আশপাশে চলছে পরিচ্ছন্নতার কাজ। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ২৫ ডিসেম্বররংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নগরের হনুমানতলায় গণসংযোগ করেন। ২৫ ডিসেম্বরশীত নিবারণে অনেকেই আগুন পোহান। সে কাজে লাগাতে জমিতে থাকা ধানগাছের গোড়া (স্থানীয় ভাষায় নাড়া) সংগ্রহ করে বাড়ি ফিরছেন গৃহস্থ ভুট্টু মিয়া। বাহাদুর সিং, রংপুর, ২৫ ডিসেম্বর