একঝলক (১৬ সেপ্টেম্বর ২০২৬)

ডোবায় ফুটে থাকা লাল শাপলার ওপর বসেছে ফড়িং। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১৬ সেপ্টেম্বর
 ছবি: মঈনুল ইসলাম
লাল কাঠগোলাপের গায়ে জমে আছে বৃষ্টির ফোঁটা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ১৬ সেপ্টেম্বর
শীতের আগমনের প্রস্তুতি, লেপ তৈরিতে ব্যস্ত কারিগর রফিক শেখ। অম্বিকাপুর, ফরিদপুর, ১৫ সেপ্টেম্বর
ঘেরে মাছের খাবার ছিটাচ্ছেন এক ব্যক্তি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ সেপ্টেম্বর
বিশাল আকৃতির চাড়ি অটোভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জলিলনগর, তাড়াশ, সিরাজগঞ্জ
মাঠ থেকে আউশ ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কৃষক। গড়েরবাড়ী, গাবতলী, বগুড়া, ১৬ সেপ্টেম্বর
শাপলাপাতায় বসে মাছ শিকারে ব্যস্ত কানিবক। নালিয়া, সিলেট, ১৬ সেপ্টেম্বর
বিক্রির জন্য খামার থেকে মুরগি নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। দর্শনা, রংপুর, ১৬ সেপ্টেম্বর
ধানখেতের পাশে গাছের ডালে বসে আছে ফিঙে। তিনটিলা, সিলেট, ১৬ সেপ্টেম্বর
ধনেখেতে নিড়ানি দিচ্ছেন কৃষক দম্পতি। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১৬ সেপ্টেম্বর
গোসলের জন্য গরুকে পুকুরে নামিয়েছেন এই ব্যক্তি। মালঞ্চী, পাবনা, ১৬ সেপ্টেম্বর