বাহারি রং আর নান্দনিকতায় ফুটেছে ঝুমকোলতা ফুল। রাঙাদ্বীপ, কাটাছড়ি, রাঙামাটি, ৪ অক্টোবরপার্বত্য চট্টগ্রামের চিত্রশিল্পীদের নিয়ে তিন দিনব্যাপী আর্টক্যাম্প শুরু হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রাকৃতিক দৃশ্য, জুমচাষ, পাহাড় ও ঝরনার ছবি আঁকছেন তাঁরা। রাঙাদ্বীপ রিসোর্ট, রাঙামাটি, ৪ অক্টোবরবৃষ্টির পর মেঘলা আকাশে লাল-হলুদের আভা ছড়িয়ে উঠেছে সূর্য। মাউন্টেনিয়ারিং ভ্যালি, রাঙামাটি, ৪ অক্টোবর৫৩তম আঞ্চলিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি বালকদের ফাইনালে মুখোমুখি রংপুর ও রাজশাহী বিভাগ। রাজশাহীকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। জেলা স্কুল মাঠ, রংপুর, ৪ অক্টোবর
বিজ্ঞাপন
বেষ্টনীর রেলিংয়ে পাশাপাশি বসে আছে এক জোড়া ধনেশ পাখি। সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ৪ অক্টোবর সবুজ পাতার ফাঁকে ফুটে আছে রঙিন হেলিকোনিয়া বা টিয়াঠোঁটি ফুল। উজানীপাড়া, বান্দরবান, ৪ অক্টোবর
বিজ্ঞাপন
শিকারের অপেক্ষায় একটি বক। গোপালবাড়ী, বগুড়া, ৪ অক্টোবরগাছের ডালে ডালে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে ছোট্ট কাঠবিড়ালি। টাইগারপাড়া, বান্দরবান, ৪ অক্টোবর
প্রখর রোদে গ্রামের মাঠে গরু চরাচ্ছেন কৃষক। উলিপুর, বগুড়া, ৪ অক্টোবরপ্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্বের প্রথম ম্যাচে সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩-১ গোলে হারিয়েছে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি। দুই গোল করে ম্যাচসেরা হন নড়াইলের মুন্নি। খুলনা জেলা স্টেডিয়াম, ৪ অক্টোবরজলাশয়ে মাছ ধরতে যাচ্ছেন এক শৌখিন মাছশিকারি। পরশুরাম, রংপুর, ৪ অক্টোবররান্নার জন্য বাড়ির পাশের ডোবার পানিতে ভেসে থাকা কলমির আগা তুলে নিচ্ছেন এক বাসিন্দা। তাম্বুলখানা, সদর উপজেলা, ফরিদপুর, ৪ অক্টোবরবিক্রির জন্য নৌকায় করে শুকনো খড় পরিবহন করা হচ্ছে। নুরনগর ঘাট, চাটমোহর, পাবনা, ৪ অক্টোবরবাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য নার্সারি থেকে বিভিন্ন জাতের চারা কিনে স্কুটারে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মেজরটিলা, সিলেট, ৪ অক্টোবরকুয়াশাজড়ানো সকালে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। খটখটিয়া, রংপুর, ৪ অক্টোবর সিলেট-তামাবিল মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলছে। নির্মাণকাজের কারণে সড়কের বিভিন্ন স্থানে জমেছে জল-কাদা। শাহ পরান, সিলেট, ৪ অক্টোবরনদীর পাড়ে গাছের নিচে বাঁশের মাচায় বসে বিশ্রাম নিচ্ছেন একজন। নুরনগর ঘাট, চাটমোহর, পাবনা, ৪ অক্টোবরসবজি হিসেবে বাজারে কুমড়া ফুলের বেশ কদর। নিজের গাছের কুমড়া ফুল তুলে বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন কৃষক গফুর মোল্লা। গোয়ালচামট,ফরিদপুর, ৪ অক্টোবরহাওয়াই মিঠাই কিনছে এক শিশু। কুকরুল, রংপুর, ৪ অক্টোবরবে অব বেঙ্গল কনভারসেশনে বক্তব্য দিচ্ছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সোনারগাঁও হোটেল, ঢাকা, ৪ অক্টোবর