একঝলক (১২ অক্টোবর ২০২৬)

ফুটেছে ভেষজ গুণসম্পন্ন বুনো ফুল নীলের ঝি বা খাড়া মুরালি। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ১২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
হাওরে পানি কমেছে। অল্প পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। জিলকার হাওর, সিলেট, ১২ অক্টোবর
হালকা শীতের আমেজে জমে উঠেছে ভাপা পিঠার দোকান। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ অক্টোবর
টিএসপি ও ডিএপি সার নিতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন কৃষকেরা। গাংনী, মেহেরপুর, ১২ অক্টোবর
হালকা ঠান্ডার এই সকালে শিশুকে কাঁধে নিয়ে ফসলের খেত দেখতে এসেছেন এক বাবা। রণচণ্ডী, রংপুর, ১২ অক্টোবর
কাপ্তাই হ্রদে শিশুটির জালে ধরা পড়েছে পুঁটি ও চাপিলা মাছ। দীঘলছড়ি মুখ, রাঙামাটি, ১২ অক্টোবর সকালে
ঠেলাগাড়িতে করে বিক্রির জন্য কলা নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা। শাহজালাল সেতু, সিলেট, ১২ অক্টোবর
কাপ্তাই হ্রদের পাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছে মুনিয়া পাখি। কেরেটটেক, রাঙামাটি, ১২ অক্টোবর সকালে
মণ্ডপে দুর্গাপ্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন এক শিল্পী। দক্ষিণ বঠিনা, ঠাকুরগাঁও, ১২ অক্টোবর
যানজটে আটকা পড়ে ট্রাকের পণ্যের ওপর বসে গামছা মাথায় দিয়ে রোদের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় দুই শ্রমিক। ঢাকা-হোমনা সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১২ অক্টোবর