শীতের সকালে ঘাসে জমে আছে শিশিরকণা। শহীদ চান্দু স্টেডিয়াম এলাকা, বগুড়া, ২৫ ডিসেম্বর শীতের কুয়াশাঢাকা ভোরে উঁকি দিয়েছে সূর্য। অভিরাম এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরমাঠজুড়ে লাগানো হয়েছে শীতের সবজি শিম। সেই খেত থেকে বাজারে বিক্রির জন্য শিম তোলা হচ্ছে। প্রতি কেজি শিম ৬০-৬৫ টাকায় বিক্রি করবেন বলে জানান কৃষক আলাউদ্দিন। জামমুড়া এলাকা, কুমিল্লা, ২৫ ডিসেম্বর বোরো ধানের বীজতলার পাশেই ডোবা। এই ডোবা থেকে বীজতলায় পানি সেচ দিচ্ছেন কৃষক। আশেকরপাড়া এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর।
বিজ্ঞাপন
মাছ ধরতে নদীর দিকে ছুটছেন এই জেলে। হোসেন নগর এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বর তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সাতসকালে জমিতে কাজ করছেন কৃষক। রণচণ্ডী এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলেন কৃষক তাজেম উদ্দিন। নবায় বটতলা এলাকা, দেওপাড়া, রাজশাহী, ২৫ ডিসেম্বর শীতের সকালে সড়কের ধারে বসে মজা করছে চারজন। শুকানচকি এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরজৈন্তাপুর উপজেলার সারি নদীতে এখন পানি কম। নদীতে নৌকা ভাসিয়ে সনাতন পদ্ধতিতে বালু তুলছেন শ্রমিকেরা। সারিঘাট, সিলেট, ২৫ ডিসেম্বর বাড়িতে আবাদ করা শীতের শাকসবজি ভ্যানে বিক্রি করতে বেড়িয়েছেন এক ব্যক্তি। খটখটিয়া এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরসীমান্তবর্তী উপজেলার বেশির ভাগ বাসিন্দা মহিষ পালন করেন। চাষাবাদের জন্য মহিষের কদর রয়েছে এসব এলাকায়। জৈন্তাপুর উপজেলা থেকে ট্রাকে করে মহিষ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। হরিপুর এলাকা, সিলেট, ২৫ ডিসেম্বর শর্ষেখেতের আল দিয়ে হেঁটে যাচ্ছে দুই কিশোরী। দিঘি, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২৫ ডিসেম্বরভোরের ঘন কুয়াশার মধ্যে গম চাষের জন্য কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন এক কৃষক। জ্ঞানদিয়া এলাকা, অম্বিকাপুর , ফরিদপুর, ২৫ ডিসেম্বর সিমেন্ট তৈরির কাজে ব্যবহৃত আমদানি করা ফ্লাই অ্যাশ চট্টগ্রামে নিতে কার্গো জাহাজে তুলছেন শ্রমিকেরা। ৬ নম্বর ঘাট, খুলনা, ২৫ ডিসেম্বরবীজতলা তৈরির জন্য মহিষ দিয়ে চাষ করছেন কৃষক। পেছনে রোদের অপেক্ষায় জমির আইলে বসে আছে নারী ও শিশু-কিশোরেরা। চলনবিল, সিংড়া, নাটোর, ২৫ ডিসেম্বর ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা দেওয়ার আগে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ৫ নম্বর ঘাট, খুলনা, ২৫ ডিসেম্বরনদীপাড়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন কয়েকজন। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল, ২৫ ডিসেম্বরবাহারি রঙের শীতের ফুল কসমস ফুটতে শুরু করেছে। শালবন বৌদ্ধবিহার, কোটবাড়ী, কুমিল্লা, ২৫ ডিসেম্বরবিক্রির জন্য নিজের খেত থেকে পেঁয়াজের কলি তুলে নিয়ে যাচ্ছেন কৃষক ইউসুফ শেখ। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৪ ডিসেম্বর