একঝলক (১০ জুলাই ২০২৬)

টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। বাঁশের ভেলায় চড়ে ঝুঁকি নিয়ে মায়ের সঙ্গে অন্য জায়গায় যাচ্ছেন ছেলে। রামজাদী, বান্দরবান, ১০ জুলাই
 ছবি: মং হাই সিং মারমা
বর্ষা মৌসুমে গবাদিপশুর ঘাস কাটা ও গ্রামের মাঠ থেকে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য ইলিয়টগঞ্জ বাজার থেকে রিকশা–ভ্যানে দুটি নৌকা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মলয়–বাশরা সড়ক, আটিপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১০ জুলাই
খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জ–ধুলিয়াখাল–মিরপুর সড়ক এখন ২ ফুট পানির নিচে। ধুলিয়াখাল, হবিগঞ্জ, ১০ জুলাই
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ অন্যরা। প্রেসক্লাব প্রাঙ্গণ চাঁদপুর, ১০ জুলাই
সড়কে পানি উঠেছে। তাই রাস্তায় নৌকা চলছে। দীঘিনালা–লংগদু সড়কের মেরুং এলাকা থেকে। ১০ জুলাই
জমি থেকে কাঁকরোল তুলে বিক্রির জন্য ক্রেটে তুলছেন এই চাষী। পাইকান, মিঠাপুকুর, রংপুর, ১০ জুলাই
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। তারাবুনিয়া, দীঘিনালা, ১০ জুলাই
পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে, পুঁইছড়ি ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম
ছুটির দিনে ভোরে বৃষ্টি উপেক্ষা করে কাদাপানিতে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিশু–কিশোর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, ১০ জুলাই
দিনভর টানা বৃষ্টি। এই সময় বৃষ্টির পানিতে নিচু জলাভূমি উপচে পড়ে। তাতে ছোট মাছ পাওয়া যায়। গ্রামের লোকজন দল বেঁধে জাল পেতে সেই মাছ শিকার করছেন। বেন্নাবাইদ, শ্রীপুর, গাজীপুর, ১০ জুলাই