একঝলক (৫ নভেম্বর ২০২৬)

হালকা কুয়াশার সকালে রেললাইনে বসে মুঠোফোনে ছবি তুলছেন দুই বন্ধু। বয়রা কাশিনাথপুর, পাবনা, ৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
কাঁঠালগাছের ডালে বসে আছে কালোমাথা বেনেবউ পাখি। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ৫ নভেম্বর
বাড়ির আঙিনায় ফুটে আছে পেস্তা জবা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ নভেম্বর
সবুজ পাতার মধ্যে ফুটে থাকা জবা ফুলে বসেছে রঙিন প্রজাপতি। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, মৌলভীবাজার, ৪ নভেম্বর
কচুরিপানায় ছেয়ে গেছে কাপ্তাই হ্রদ। এ কারণে মাছ ধরার জন্য জাল ফেলতে পারছেন না জেলেরা। আসামবস্তি সেতু এলাকা, রাঙামাটি, ৫ নভেম্বর
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। তাঁকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে সাজসজ্জা ও নানা আয়োজন। শিববাড়ি মোড়, ৫ নভেম্বর দুপুরে তোলা
হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে মাছ ধরতে কাপ্তাই হ্রদে নেমেছেন এক জেলে। লেমুছড়ি, রাঙামাটি, ৫ নভেম্বর
সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। জোরপুল, সাভার, ৫ নভেম্বর
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে পাইকারি বাজারে। প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ টাকায়। নতুনবাজার, বিরামপুর, দিনাজপুর, ৫ নভেম্বর
মধুপুর থেকে আসা আনারস আড়ত থেকে কিনে খুচরা বিক্রির জন্য ভ্যানে তুলেছেন এক বিক্রেতা। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ৫ নভেম্বর
শীতের সকালে কাজের সন্ধানে শ্রমের বাজারে জড়ো হয়েছেন দিনমজুরেরা। দরদাম করে তাঁদের কাজের জন্য নিয়ে যান গৃহস্থেরা। গাছাপাড়া, পাবনা, ৫ নভেম্বর
আশপাশ থেকে আবর্জনা ফেলে কীর্তনখোলা নদীর পানি দূষিত করছেন স্থানীয় লোকজন। বালুরঘাট, বরিশাল, ৫ নভেম্বর
ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ভটভটিতে গরু নিয়ে হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। বেতারপাড়া, রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর, ৫ নভেম্বর
ইটভাটায় শুরু হয়েছে ইট তৈরির মৌসুম। পুরুষের পাশাপাশি ইট তৈরি করছেন নারী শ্রমিকেরাও। মদনখালী, ডিক্রির চর ইউনিয়ন, ফরিদপুর, ৫ নভেম্বর
হালকা শীত আর কুয়াশার সকালে দল বেঁধে মক্তবে যাচ্ছে শিশুরা। বুড়িরহাট, রংপুর, ৫ নভেম্বর
টিনের তৈরি ভেলায় ভেসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ভুবনেশ্বর নদ, মুন্সিডাঙ্গী, ফরিদপুর, ৫ নভেম্বর
গ্রামের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক কৃষক। দাউদকান্দি, কুমিল্লা, ৫ নভেম্বর
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। গৌরীপুর উচ্চবিদ্যালয় মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ৫ নভেম্বর
চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গণসংগীত ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তাঁর স্মৃতিবিজড়িত বসতভিটায়, মিঞাপাড়া, রাজশাহী, ৪ নভেম্বর
সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালানো হলেও আবারও বসছে অস্থায়ী দোকান। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকা ট্রেড সেন্টারের সামনে। গুলিস্তান, ঢাকা, ৫ নভেম্বর