এখনো সকালে কুয়াশা পড়ছে উত্তরাঞ্চলে। কুয়াশামাখা সকালে কাজে যাচ্ছেন লোকজন। বুড়িরহাট সড়ক, রংপুর, ৩১ জানুয়ারি বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান। নাজ গার্ডেন বলরুম, বগুড়া, ৩১ জানুয়ারি
বিজ্ঞাপন
পাহাড়ে কৃষানিরা দল বেঁধে কাজে যাচ্ছেন। সঙ্গে পানি আর খাবার। ঢেপ্পোছড়ি মুখ, রাঙামাটি, ৩১ জানুয়ারিশীতের শেষ সময়ে বাড়ির পাশের ছোট জলাশয়ের পানি সেচে নেওয়ার পর কাদাপানিতে মাছ ধরছে তিন শিশু। মিরসরাই, চট্টগ্রাম, ৩১ জানুয়ারিসড়কের পাশে বসে বাঁশের তৈরি ডালা-কুলা, সাজি, ফুলদানিসহ নানান পণ্য বিক্রি করছেন তিনি। ছুটির দিনে বিক্রি বেড়ে যায় তাঁর। ব্রাহ্মসমাজ সড়ক, ঝিলটুলী, ফরিদপুর, ৩১ জানুয়ারিনির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দিচ্ছেন। ফরিদগঞ্জ, চাঁদপুর, ৩১ জানুয়ারিবসন্ত এসে গেছে। নতুন ফুলের কলি যেন সে ঘোষণাই দিচ্ছে। সাধনাপুর, রাঙামাটি, ৩১ জানুয়ারিবিএনপির এক কর্মী দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মাথালে ধানের শীষ গুঁজে তা মাথায় পরে এসেছেন। শেরপুর, বগুড়া, ৩১ জানুয়ারিবোরোর বীজতলায় শিশিরবিন্দু। ভাটবাউর, মানিকগঞ্জ, ৩১ জানুয়ারি। ছবি: আবদুল মোমিন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। তেজগাঁও, ঢাকা, ৩১ জানুয়ারিদেখে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই কবিতা—‘ভাঁটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল পায়’। তংপ্রুপাড়া, বান্দরবান, ৩১ জানুয়ারিগোধূলিবেলায় জমি প্রস্তুত করতে মই টানছেন দুজন কৃষক। মইশাখালী, কিশোরগঞ্জ, ৩১ জানুয়ারিখেত থেকে তুলে এনেছেন কাঁচা হলুদ। এখন চলছে সেদ্ধ করা। পাইক্ষ্যং (নোয়াপাড়া), বান্দরবান, ৩১ জানুয়ারিঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ইমেরিটাস অধ্যাপক, কথাশিল্পী ও শিল্পসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে দুই পর্বের ধারাবাহিক বক্তৃতা আয়োজন করে বেঙ্গল শিল্পালয়। আলোচক ছিলেন বিশিষ্ট শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি, ঢাকা, ৩১ জানুয়ারিচোখে শর্ষে ফুল। উত্তর লামচরি, শায়েস্তাবাদ, বরিশাল, ৩১ জানুয়ারি