একঝলক (২৭ ডিসেম্বর ২০২৫)

কুয়াশাভেজা ভোরে সাইকেল চালিয়ে গন্তব্যে চলেছেন কয়েকজন। বিরুলিয়া, উত্তরা, ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। মনু ব্রিজ, মৌলভীবাজার, ২৭ ডিসেম্বর
শর্ষেখেতের পাশে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে এনেছেন এই নারী। নতুন বসতি, মানিকগঞ্জ, ২৭ ডিসেম্বর
গাছের ডালে উড়ে এসে বসেছে দোয়েল পাখি। মিটিঙাছড়ি, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
প্রাকৃতিকভাবে গজিয়েছে ব্যাঙের ছাতা। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
ছুটির দিনে পাহাড়ে পর্যটকের ভিড়। আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি, ২৭ ডিসেম্বর
মাকড়সার জালে জমেছে শিশিরবিন্দু। রেলগেট, খুলনা, ২৭ ডিসেম্বর
খাবার খুঁজছে  বনমোরগ-মুরগি। লুম্বিনী, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
খেত থেকে শিম তুলছেন এক কৃষক। মেঘাগাছা, বগুড়া, ২৭ ডিসেম্বর
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স। মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা, ভাঙা, ফরিদপুর, ২৭ ডিসেম্বর
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাস। শিংপাড়া, পঞ্চগড়, ২৭ ডিসেম্বর
এবার পাগলা মসজিদের ১৩ সিন্দুকে মিলল ৩৫ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ২৭ ডিসেম্বর
কলাগাছের মোচায় এসে বসেছে এক কাঠঠোকরা পাখি। মেঘাগাছা, বগুড়া, ২৭ ডিসেম্বর
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৭ ডিসেম্বর
গাছের ডালে খাবারের খোঁজে কাঠবিড়ালি। টাইগার পাড়া, বান্দরবান, ২৭ ডিসেম্বর
বাড়ির পাশে অড়হরগাছ থেকে শস্য সংগ্রহ করছেন এক তঞ্চঙ্গ্যা নারী। রত্নপুর, বান্দরবান, ২৭ ডিসেম্বর
তারুণ্যকে কাজে লাগিয়ে দেশ গড়ার প্রত্যয়ে শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আলো বন্ধুসভার ‘ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ-২০২৫’। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে ‘আমরা সবাই বাংলাদেশ’ স্লোগানে এ আয়োজনে অংশগ্রহণ করেন সারা দেশের বন্ধুসভার বন্ধুরা। বাড়ি ফেরার আগে বন্ধুসভার মানব লোগো তৈরি করেন তাঁরা। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠ, মৌচাক, গাজীপুর, ২৭ ডিসেম্বর
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন তাঁরা। আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৭ ডিসেম্বর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা, দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক প্রথম আলো-ডেইলি স্টার-উদীচী-ছায়ানটে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাসহ সব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ডিসেম্বর
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন। তাহিরপুর, সুনামগঞ্জ, ২৭ ডিসেম্বর
নতুন বছরের বর্ষপঞ্জি ঘুরে ঘুরে বিক্রি করছেন এক বিক্রেতা। আলীপুর, ফরিদপুর, ২৭ ডিসেম্বর
শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি ও সিলেট। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সিলেট, ২৭ ডিসেম্বর