‘কৃষকের বাজার’-এ চলছে কেনাকাটা। এই বাজারে নিজেদের উৎপাদন করা সবজি নিয়ে আসেন কৃষকেরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সাপ্তাহিক এই বাজার শুরু হয় সকাল সাতটায়। আর কে মিত্র রোড, নিমতলা, নারায়ণগঞ্জ, ৩০ সেপ্টেম্বরবাগান থেকে মাল্টা সংগ্রহ করছেন কৃষক রেজাউল করিম। ছয় বিঘা জমিতে চার বছর আগে দেশি জাতের এই মাল্টা চাষ শুরু করে তিনি। এ বছরই প্রথম ভালো ফলন আসা শুরু করেছে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে জেলার ২১ হেক্টর জমিতে ৩০০ টন মাল্টা উৎপাদিত হয়। ওই মাল্টার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পীরপুর, আতাইকুলা, পাবনা, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কাশবনের পাশ দিয়ে মাছ ধরার ‘ডারকি’ নিয়ে বিলের দিকে যাচ্ছে দুই কিশোরী। পানবাড়ি, রংপুর, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হ্যাচারি থেকে সিলভার কার্প ও রুই মাছের পোনা নিয়ে গ্রামের দিকে যাচ্ছেন সালাউদ্দিন ও নাসির মোল্লা। এই পোনার ক্রেতা গ্রামের মানুষ। প্রতি কেজি পোনা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করবেন তাঁরা। জোড়াগেট এলাকা, খুলনা, ৩০ সেপ্টেম্বরশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। পোশাকের দোকানগুলোতে বেড়েছে বিকিকিনি। ক্রেতাদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। স্টেশন সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ সেপ্টেম্বরপর্যটকদের জন্য নৌকায় হরেক রকম খাবারের দোকান সাজিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘোরেন স্থানীয় অনেকে। এই দোকানের আয়েই চলে তাঁদের সংসার। পর্যবেক্ষণ টাওয়ার–সংলগ্ন এলাকা, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, ৩০ সেপ্টেম্বরসাফ জয় করে ফেরা খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ও এক সহকারী কোচকে সংবর্ধনা। ঠাকুরছড়া, খাগড়াছড়ি, ৩০ সেপ্টেম্বরপূজার মেলায় বিক্রির জন্য বাহারি খেলনার পসরা সাজাচ্ছেন বারপুর গ্রামের বুলু প্রামাণিক। প্রতিটি খেলনা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন তিনি। মালতীনগর সর্বজনীন বারোয়ারি পূজামণ্ডপ এলাকা, বগুড়া শহর, ৩০ সেপ্টেম্বরশরতের এ সময় গাছে পেকেছে বর্ষার কদম। পাকা কদম খাওয়ার জন্য গাছে উঠেছিল বানরটি। গাছ থেকে কদম ছিঁড়ে মুখে নিয়ে নামছে বানরটি। লাক্কাতুরা চা-বাগান এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বর আজ শনিবার থেকে নানা আয়োজনে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। গতকাল শুক্রবার বেশির ভাগ মন্দিরে প্রতিমা স্থাপন করা হয়েছে। ট্রাকে করে প্রতিমা নেওয়া হচ্ছে মন্দিরে। দাড়িয়াপাড়া এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বরসকালে সোনালি আলো পড়েছে বাঁশবাগানে। লম্বাটে লেজ নিয়ে বাঁশঝাড়ে বসে আছে ‘বাদামি কসাই’ পাখি। শিকারের ফাঁকে ফাঁকে ঠোঁট মেলে কর্কশ স্বরে ডাকাই তার স্বভাব। গোয়াবাড়ি এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বরপ্লাস্টিকের হরেক রকম পণ্য বাইসাইকেলে সাজিয়ে বিক্রি করতে গ্রামাঞ্চলে ছুটছেন হকাররা। পশ্চিম খাবাসপুর এলাকা, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বরবিদ্যুতের তারের ওপর দলবেঁধে বসে আছে শালিকের ঝাঁক। গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ৩০ সেপ্টেম্বরএকপশলা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায়। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। দুই নম্বর গেট, চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বরশিউলি ফুলের সাজে শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছায়ানটের এ শরৎ উৎসব আয়োজিত হয়। ঢাকা, ৩০ সেপ্টেম্বরদারুসসালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহনাফ রহমানের সন্ধান চেয়ে তাঁর পরিবার ও সহপাঠীদের মানববন্ধন। দারুসসালাম, ঢাকা, ৩০ সেপ্টেম্বরজাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত জাতীয় কন্যাশিশু দিবসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩০ সেপ্টেম্বরদুর্গাপূজা উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে নারায়ণগঞ্জের কালীর বাজারের এ. সি. ধর রোড এলাকার সড়কে