একঝলক (৩১ আগস্ট ২০২৫)

চুকাই ফুল ও ফল ধরেছে। স্থানীয়ভাবে এটি টকপাতা নামে পরিচিত। পাহাড়ি মানুষের মধ্যে বেশ পছন্দের সবজি। বাঘাইছড়ি, রাঙামাটি, ১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
শরতের নীল আকাশে শুভ্র মেঘের ভেলার সঙ্গে ডানা মেলেছে একটি চিল। শেখঘাট, সিলেট, ৩১ আগস্ট
এক খুঁটিতে দুই ফিঙে। গংগারামপুর, বটিয়াঘাটা, খুলনা, ৩১ আগস্ট
সকালের রোদে ছাতা মাথায় স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। কাজীরবাজার সেতু, সিলেট, ৩১ আগস্ট
কাজিবাছা নদীতে জাল ফেলে মাছ ধরছেন মৎস্যশিকারিরা। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৩১ আগস্ট
কৃষি ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক দাবি’র প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন, ময়মনসিংহ, ৩১ আগস্ট
ছোট মাছ ও চিংড়ি আটকাতে মশারির ফাঁদ বানিয়েছেন মৎস্যশিকারি। কাপ্তাই হ্রদ, বাঘাইছড়ি, রাঙামাটি, ৩১ আগস্ট
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ জেলা সম্মেলন উপলক্ষে মিছিল। কোর্ট রোড, মৌলভীবাজার, ৩১ আগস্ট
সড়কের ধারে ফুটে আছে লজ্জাবতী। তারাকান্দা, ময়মনসিংহ। ৩১ আগস্ট
সিলেট রেলওয়ে স্টেশনের মূল ফটক থেকে বেশ কিছুটা দূরে সীমানাপ্রাচীর ভাঙা রয়েছে। অনেকে স্টেশনের ফটক ব্যবহার না করে ঝুঁকি নিয়ে এভাবেই ভাঙা স্থান দিয়ে স্টেশনে প্রবেশ করেন। রেলওয়ে স্টেশন, সিলেট, ৩১ আগস্ট
সন্ধ্যায় হাওরের আকাশের রূপ অপরূপ। বড় হাওর, ইটনা, কিশোরগঞ্জ, ৩০ আগস্ট
শিকারের আশায় বসে মাছরাঙা পাখিটি। কাউনিয়া, রংপুর, ৩১ আগস্ট
নারী শ্রমিকেরা সড়কে মাটি কাটার কাজ করছেন। মজুরি হিসেবে প্রতিদিন ৫০০ টাকা করে পান তাঁরা। হোমনা সদর সড়ক, কুমিল্লা,৩১ আগস্ট
সাপ্তাহিক বাজারে টাটকা মাল্টা বেছে নিচ্ছেন এক ক্রেতা। উজানীপাড়া, বান্দরবান, ৩১ আগস্ট