আমদানি করা কমলা পাইকারি বাজারে বিক্রির জন্য কার্টনসহ রাখা হয়েছে। সিটি বাজার, রংপুর, ১ সেপ্টেম্বরঝিরিঝিরি বৃষ্টিতে ঘের থেকে গবাদিপশুর জন্য ঘাস-লতাপাতা নিয়ে ভেলায় করে ফিরছেন তিনি। বইঠার বদলে টানা দড়ি ধরে তিনি এগোচ্ছেন। আমভিটা, খুলনা, ১ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
জবা ফুলে জমেছে বৃষ্টির ফোঁটা। ডুমুরিয়া, খুলনা, ১ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
যন্ত্রচালিত তাঁতে (পাওয়ার লুম) লুঙ্গি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, ১ সেপ্টেম্বরসকালবেলায় ফুলজোড় নদে শখের বশে ডিঙিনৌকায় ঘুরে বেড়ানো। ভূঞাগাঁতী, সিরাজগঞ্জ, ১ সেপ্টেম্বরবাড়ির আঙিনায় বসেছে রঙিন প্রজাপতি। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১ সেপ্টেম্বর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ডিঙিনৌকায় কাপ্তাই হ্রদে গন্তব্যের পথে এই পাহাড়ি তরুণী। কাটাছড়ি মুখ, রাঙামাটি, ১ সেপ্টেম্বরজুমের ধান পাকতে শুরু করেছে। জুমের মাচাঘরে বসে ধানখেত পাহারা দিচ্ছেন এক জুমচাষি। চিংম্রং, রাঙামাটি, ১ সেপ্টেম্বরখাবার পেয়ে পানিতে খলবল করে উঠছে মাছ। রামনগর, দাউদকান্দি, কুমিল্লা, ১ সেপ্টেম্বরবিক্রির জন্য নারকেল সাজিয়ে রাখা হয়েছে। সিটি বাজার, রংপুর, ১ সেপ্টেম্বর