দীর্ঘ ১৫ বছর ধরে প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন পানি উন্নয়ন বোর্ডের এক অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক। প্রতিদিন ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত তিনি স্বেচ্ছায় এ কাজ করে যাচ্ছেন। শহরের মাস্টারপাড়া, রাজবাড়ী, ২২ ডিসেম্বরকক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ে আকাশে ওড়ার অভিজ্ঞতা নিচ্ছেন পর্যটকেরা। ২২ ডিসেম্বর
বিজ্ঞাপন
মাঠের পাশে এসব পুকুরকে স্থানীয় ভাষায় বলা হয় আপা। শীতের এই সময়ে এসব জলাধার সেচে মাছ ধরা হয়। বর্ষায় প্রাকৃতিকভাবে এসব জলাধারে দেশীয় মাছ এসে জড়ো হয়। ছোনপুর, মাগুরা, ২২ ডিসেম্বর
বিজ্ঞাপন
রংপুর ক্যাডেট কলেজে আন্তহাউস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে। ২২ ডিসেম্বরপথের ধারে ধান শুকানোর মাঝে শিশুসন্তানদের পড়াতে বসিয়েছেন মায়েরা। কুড়াহার সূর্য্যতা, দুপচাঁচিয়া, বগুড়া, ২২ ডিসেম্বরমিরসরাই মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৪০ পদের আচারের পসরা সাজিয়ে বসেছেন দোকানি মো. মিল্লাত হোসেন। মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন তিনি। মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ২২ ডিসেম্বরকুড়িগ্রামে তিন ফসলি জমিতে বালুমহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন। ২২ ডিসেম্বরবাঁশ দিয়ে ভেলা বেঁধে কাপ্তাই হ্রদে ভাসিয়ে গন্তব্যে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মাইছছড়ি, বরকল, রাঙামাটি, ২২ ডিসেম্বরমানিকগঞ্জের ঘিওর উপজেলায় গোল আলুর বেশ আবাদ হয়ে থাকে। পাম্প যন্ত্র দিয়ে পাইপের মাধ্যমে আলুখেতে পানি দিচ্ছেন চাষি। বালিয়াখোড়া, মানিকগঞ্জ, ২২ ডিসেম্বরআমন ধান কাটার পরপর আবাদ খরচ কমাতে জমিতে চাষ ছাড়াই ভুট্টার আবাদ করছেন কৃষকেরা। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২২ ডিসেম্বররূপে অপরূপ শীতের ফুল কসমস ফুটতে শুরু করেছে। কোটবাড়ী, শালবন বৌদ্ধবিহার, কুমিল্লা, ২২ ডিসেম্বরআমন ধান কাটা ও মাড়াইয়ের পর জমি থেকে খড় সংগ্রহ করছেন কৃষক মকবুল হোসেন। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২২ ডিসেম্বরমই দিয়ে জলকাদা সমান করে নিচ্ছেন কৃষক। সেখানে বোরো ধানের বীজ ফেলবেন। জিলকার হাওর, সিলেট, ২২ ডিসেম্বরহাওর-খাল-বিলে এখন পানি কম। কোথাও কোথাও হাঁটুপানি। সেই পানিতে মাছ ধরে বেড়াচ্ছেন অনেকে। জিলকার হাওর, সিলেট, ২২ ডিসেম্বরপৌষের শুরু থেকেই দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। এরই মধ্যে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। ডাঙ্গাপাড়া, পঞ্চগড়, ২২ ডিসেম্বরইরি ধানের বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন পরিবারের সদস্যরা। ধানের চারাগুলো তুলে নেওয়া হচ্ছে জমিতে রোপণ করার জন্য। পৌষ মাসে জমিতে ইরি ধান রোপণ করা হয়। গাবতলার পোল, বরিশাল, ২২ ডিসেম্বরকুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের জিয়াউর রহমান বিষমুক্ত অর্গানিক লাউখেত করেছেন। ফলনও হয়েছে ব্যাপক। ২২ ডিসেম্বরসাতক্ষীরা থেকে আসা মিষ্টিকুমড়াগুলো সাজিয়ে রাখছেন বিক্রেতা। প্রতি কেজি ৮ থেকে ২০ টাকায় এসব কুমড়া বিক্রি করা হবে। দিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ, ২২ ডিসেম্বরপথের ধারে সারিবদ্ধভাবে বেঁধে রাখা খাসি কিনেছেন ব্যাপারীরা। ছাগলগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিক্রির জন্য নিয়ে যাবেন। সাহারপুকুর বাজার, দুপচাঁচিয়া, বগুড়া, ২২ ডিসেম্বরআজ নগরের প্রেসক্লাবের সামনে শিক্ষাসামগ্রীর দাম কমানোর দাবিতে ছাত্র ইউনিয়ন জেলা শাখা মানববন্ধন করে। রংপুর, ২২ ডিসেম্বরকাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। কাঁচকি, চাপিলাসহ ছোট মাছ ওঠে জালে। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২২ ডিসেম্বরপ্রতিদিন বাড়ছে মশার উপদ্রব। মশা থেকে রেহাই পেতে মানুষ কিনছেন মশা মারার ব্যাট। ২০০ টাকা থেকে ৫০০ টাকা দামের বিভিন্ন ব্যাট পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। রিয়াজ উদ্দিন বাজার, চট্টগ্রাম , ২২ ডিসেম্বরশীত এলে জনপ্রিয়তা বাড়ে ব্যাডমিন্টন খেলার। এই সময় ব্যাডমিন্টন খেলার র্যাকেট কিনতে ও বাঁধাতে দোকানে ভিড় করেন লোকজন। ব্যবসায়ীরাও বিভিন্ন মানের র্যাকেট সাজিয়ে রাখেন দোকানে। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ২২ ডিসেম্বরওএমএসের পণ্য কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। টাইগারপাস, চট্টগ্রাম, ২২ ডিসেম্বর